সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল নিয়ে সব রকমের আলোচনা ছেড়ে পালাতে চাইছে কেন্দ্র৷ প্রায় এক মাস কেটে যাওয়ার পরেও শতাধিক মানুষের মৃত্যু ছাড়া আর কিছুই হয়নি বলে বৃহস্পতিবার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস৷
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মন্তব্য করেন, “এক মাস কেটে গিয়েছে প্রায়৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক ৫০০ ও ১০০০ নোটের মৃত্যুদিন পালন করতে আজ আমরা প্রত্যেকে বুকে কালো ব্যাজ পরব৷” কেন্দ্রকে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবেও বলে এদিন দাবি করেন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা৷ তিনি আরও বলেন, “এই পরিকল্পনাহীন সিদ্ধান্তের ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন৷ জিডিপি কমে যাচ্ছে৷ অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে৷ এমনকী, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও এর কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি৷”
তৃণমূলের অভিযোগ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কেন্দ্রের নীতির বিরুদ্ধে সংসদে ভোটাভুটি চায় তৃণমূল৷ পাশাপাশি, কালো টাকার বিরুদ্ধে তৃণমূলের লড়াই জারি থাকবে বলেও মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ৷
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?