সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডি-সিবিআইয়ের অপব্যবহার করছে সরকার। বিরোধীদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। বুধবার সংসদের জবাবি ভাষণে সেই অভিযোগ নিয়ে বিরোধীদের পালটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
I thought election results will bring such (Opposition) people together on a stage but it didn’t happen. They should thank ED that due to it they have now come together: PM Narendra Modi in Lok Sabha pic.twitter.com/mS1Er3m68f
Advertisement— ANI (@ANI) February 8, 2023
সরাসরি ইডি-সিবিআইয়ের (CBI) অপব্যবহার প্রসঙ্গ নিয়ে মুখ না খুলেও বিরোধী শিবিরকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। বলে দিলেন,”আমি ভেবেছিলাম ভোটের ফলাফল সব বিরোধীদের একজোট করবে। কিন্তু ইডিকে ধন্যবাদ জানাতে হবে। ইডির জন্যই সব বিরোধী দল একত্রিত হয়ে গিয়েছে।” এরপরই কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করে মোদি বলেন,”সেনা এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লাগাতার টার্গেট করছে ওরা। এসব করে দেশকে ছোট করার চেষ্টা করছে।”
[আরও পড়ুন: ভারতীয় সংস্থা হলে হিন্ডেনবার্গকে UAPA আইনের আওতায় আনা হতো, দাবি ওয়েইসির]
এরপরই সোজা দুর্নীতি ইস্যুতে বিরোধীদের তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীরা দেশের উন্নয়ন দেখতে রাজি নয়। কারণ ওদের আমলে ১০ বছরে কোনও উন্নয়ন হয়নি। মোদির অভিযোগ, ইউপিএ আমলের ১০ বছরের দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময়। ২০০৪-১৪ এই ১০ বছর দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। স্বাধীনতার পর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই ১০ বছর। ওই ১০ বছর সব সুযোগকে সমস্যায় পরিণত করা হয়েছিল।
[আরও পড়ুন: লখনউয়ের নাম বদলে হবে লক্ষ্মণ নগরী! উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা তুঙ্গে]
মোদির অভিযোগ, ইউপিএ (UPA) জমানায় দশ বছর দেশ দুর্বল হয়ে পড়েছিল। সরকার জরাজীর্ণ হয়ে পড়েছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সন্ত্রাসে ভরে গিয়েছিল। বিদেশে গুরুত্ব দেওয়া হত না ভারতকে। নিজেদের ব্যর্থতাকে আড়াল করতেই তাঁকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।
সর্বশেষ খবর
-
ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, কেমন থাকবে সপ্তাহান্তে বঙ্গের আবহাওয়া?
-
মমতা নাকি ঋতব্রত, কোন তৃণমূলে? জবাবে ধন্দ বাড়ালেন অনুব্রত
-
ভারতীয়দের যুদ্ধে পাঠানোর ভয়ংকর ষড়যন্ত্র ভ্যান্সের! ‘মোদি রাজি হবেন না…’, খারিজ করেন ট্রাম্প
-
বিধানসভায় বিএ কমিটিতেও ঠাঁই নেই কালীঘাট তৃণমূলের, নাম ঋতব্রতপন্থীদের, আরও কোণঠাসা মমতাপন্থীরা
-
২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা