Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সিবিআই-পুলিশ সংঘাতে উত্তপ্ত লোকসভা, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

দফায় দফায় মুলতুবি অধিবেশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৯, ১৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৯, ১৩:৪০

options
link
সিবিআই-পুলিশ সংঘাতে উত্তপ্ত লোকসভা, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই-পুলিশ সংঘাতের আঁচে সোমবার সকাল থেকেই উত্তপ্ত লোকসভা৷ এ দিন নিম্নকক্ষের অধিবেশন শুরু হতেই কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস-সহ অন্য বিরোধীরা৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে মোদি সরকার৷ একই অভিযোগে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়-সহ অন্যান্যরা৷ জবাবি ভাষণে বিরোধীদের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন রাজনাথ সিং৷ চিটফাণ্ড মামলায় সিবিআইকে সাহায্য করছে না পশ্চিমবঙ্গ সরকার৷ এমনই পালটা অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

[‘বাড়ি সামলাতে পারেন না, দেশ সামলাবেন কীভাবে’, পরোক্ষে মোদিকে তির গড়করির ]

Advertisement

সোমবার লোকসভার অধিবেশন শুরু হতেই হট্টগোল করতে থাকেন বিরোধীরা৷ ফলে বাধ্য হয়েই দুপুর বারোটা পর্যন্ত নিম্নকক্ষ মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন৷ বারোটার পর লোকসভা খুলতেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একযোগে সরব হন তৃণমূল সাংসদরা৷ তাদের পাশে দাঁড়ায় কংগ্রেস-সহ অন্য বিরোধীরা৷ তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে৷ কেন্দ্রীয় সংস্থার সম্মানহানি করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর ব্যাখ্যা দিন৷ হুঁশিয়ারির সুরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করলেও, তাতে সফল হবে না কেন্দ্র৷

[সুপ্রিম কোর্টে সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত মামলা, পিছোল শুনানি]

জবাবি ভাষণে বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজনাথ সিং বলেন, শীর্ষ আদালতের নির্দেশে চিটফাণ্ড মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই৷ কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সহযোগিতা করছে না রাজ্য প্রশাসন৷ সিবিআই অফিসারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ যা নজিরবিহীন ঘটনা৷ যুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে পশ্চিমবঙ্গ সরকার৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পেশের সময়ই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা৷ চরম হট্টগোলের মাঝে আবারও দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.