Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Nitin Gadkari

‘ই-২০ না পোষালে বেশি দামে খাঁটি পেট্রল কিনুন’, গাড়ি খারাপের অভিযোগ উড়িয়ে বার্তা গড়কড়ির

E20 Fuel Controversy: যাবতীয় অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীর দাবি, 'ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারে গাড়ির ইঞ্জিন খারাপ হওয়ার কোনও ঘটনা ঘটেনি।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৬:৪৭

options
link
‘ই-২০ না পোষালে বেশি দামে খাঁটি পেট্রল কিনুন’, গাড়ি খারাপের অভিযোগ উড়িয়ে বার্তা গড়কড়ির zoom
ই-২০ পেট্রল নিয়ে যাবতীয় অভিযোগ খারিজ নীতীন গড়কড়ির।

ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে দেশব্যাপী বিতর্কের মাঝে ফের মুখ খুললেন পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি। সমস্ত বিতর্ককে ফুৎকারে উড়িয়ে স্পষ্ট ভাষায় তিনি জানালেন, ই-২০ নিয়ে কারও আপত্তি থাকলে গ্রাহকদের কাছে খাঁটি পেট্রলের বিকল্প রয়েছে। চাইলে বেশি দামে সেই ১০০ শতাংশ পেট্রল কিনতে পারেন গ্রাহকরা। যাবতীয় অভিযোগ উড়িয়ে তাঁর আরও দাবি, ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারে গাড়ির ইঞ্জিন খারাপ হওয়ার কোনও ঘটনা ঘটেনি।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে গড়কড়িকে (Nitin Gadkari) প্রশ্ন করা হয়েছিল, পেট্রল পাম্পগুলিতে ই-১০ জ্বালানি নিয়ে আসার কোনও সম্ভাবনা রয়েছে কি? উত্তরে তিনি বলেন, “এই মুহূর্তে সেটা আর সম্ভব নয়। আমরা ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের লক্ষ্য অর্জন করেছি। দেশের প্রতিটি পেট্রল পাম্পে ই-২০ জ্বালানিই পাওয়া যাচ্ছে।” এরপরই মন্ত্রী বলেন, “যদি কারও মনে হয় তিনি ইথানল মিশ্রিত পেট্রল নেবেন না, তবে তাদের জন্য ১০০ শতাংশ পেট্রল কেনারও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বেশি দামে তা কিনতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মন্ত্রী বলেন, “যদি কারও মনে হয় তিনি ইথানল মিশ্রিত পেট্রল নেবেন না, তবে তাদের জন্য ১০০ শতাংশ পেট্রল কেনারও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বেশি দামে তা কিনতে হবে।”

তবে মন্ত্রী ই-২০ পেট্রল নিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেও সোশাল মিডিয়ায় এই জ্বালানি নিয়ে চর্চা চরমে উঠেছে। জ্বালানির মান নিয়ে উদ্বেগ বাড়ায় গ্রাহকদের আশ্বস্ত করতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-সহ অন্যান্য পেট্রলিয়াম সংস্থা রিটেইল পাম্পগুলিতে জ্বালানির মান পরীক্ষা করছে। সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, জ্বালানির মান নিয়ে কোনও অভিযোগ থাকলে গুজবে কান না দিয়ে গ্রাহকরা যেন সরাসরি অভিযোগ জানান।

এদিকে সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন গড়করি। সেখানে সাংবাদিক দাবি করেন, সরকার-নির্ধারিত ই-২০ পেট্রল (E20 Petrol) ব্যবহারের পর তাঁর গাড়ি মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তিনি আরও দাবি করেন, আগে তার গাড়ির মাইলেজ প্রতি লিটারে ১১ কিলোমিটার ছিল। কিন্তু ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারের পর তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭ কিলোমিটারে। তাঁর এই দাবির পরই গডকড়ি প্রশ্ন তোলেন যে তিনি কীভাবে হিসাবটি করলেন? উত্তরে সাংবাদিক বলেন, “গাড়ির ড্যাশবোর্ড দেখে। সবাই যেমনটা করেন।” এরপরই গড়করি পালটা বলেন, “আপনি বা আমি গাড়ির মাইলেজ পরীক্ষা করতে পারব না। গাড়ির মাইলেজ কেবল সংস্থার অনুমোদিত ডিলার নির্দিষ্ট মেশিন ব্যবহার করেই করতে পারে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.