সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫,০০০ বছর আগে ভারতে বহাল তবিয়তে ছিল অস্ট্রিচ অর্থাৎ উটপাখিদের দল। এমনই দাবি করেছে সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (CCMB)। মার্চ মাসের ৯ তারিখ প্রকাশিত এক গবেষণাপত্রে এই দাবি করা হয়েছে।
চলে গেলেন বাগবাজারের প্রতিমার রূপ দেওয়া শিল্পী
আইআইটি রুরকি-সহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে মিলে এই গবেষণা করেছে সিসিএমবি। যাতে বলা হয়েছে প্রধানত রাজস্থান ও মধ্যপ্রদেশের কয়েকটি জায়গা থেকে কিছু অস্ট্রিচের জীবাশ্ম উদ্ধার হয়েছে। যেগুলি আনুমানিক ২৫,০০০ বছরের পুরনো। কোথা থেকে এসেছে এই জীবাশ্মগুলি? বৈজ্ঞানিকদের অনুমান এই জীবাশ্মগুলি তখনকার যখন ভারত অতিমহাদেশ গন্ডোয়ানার অংশ ছিল। বৈজ্ঞানিকদের অনুমান, সেই সময় ভারত ও আফ্রিকার অবস্থান পাশাপাশি ছিল। সেই কারণেই ভারতীয় ভূখন্ডে অস্ট্রিচদের বাস ছিল।
সইফুল্লাহর আদর্শে বইয়ে দাও রক্তগঙ্গা, আহ্বান আইএস-এর
তবে এখন এই তথ্য সম্পূর্ণ অনুমান ভিত্তিক। শুধুমাত্র গঠনমূলক অনুমানের ভিত্তিতেই এই দাবি করেছেন গবেষকরা। যা গবেষণাপত্রের আকারে প্রকাশ করা হয়েছে। এরপর এই জীবাশ্মগুলির ডিএনএ পরীক্ষা করা হবে। তারপরই পুরো সত্যিটা জানা যাবে।
দেশবাসীকে হোলির শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
-
পোস্টের ভুল ব্যাখ্যায় রেগে আগুন, অবসর জল্পনা উড়িয়ে অমিতাভ বললেন, ‘আজ্ঞে না হুজুর আমি তো..’
-
গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়ায় গ্রেপ্তার অভিযুক্ত কল্যাণ, খুনের চেষ্টার মামলা রুজু
-
‘জেলেই মারা যাবেন ইমরান’, বিদেশমন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন ‘শত্রু’ দেশের ৭ অধিনায়ক
-
কাগজকুড়ুনি সেজে দামী ক্যামেরা চুরি! বিক্রি করতে গিয়েই যাদবপুর থেকে পুলিশের জালে ২
-
‘আজ থেকে আর আসতে হবে না’, ভোর ৬টায় মেল পাঠিয়ে বহু কর্মী ছাঁটাই ওরাকলের