সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান বিভ্রাটের জেরে মুম্বই বিমানবন্দরে কয়েক ঘণ্টা ধরে আটকে ১৫৮ জন যাত্রী৷ তারা প্রত্যেকেই জেট এয়ারওয়েজের ৯ ডাব্লিউ-২৩১৪ মুম্বই-আমেদাবাদ এয়ারবাসের যাত্রী৷ সংবাদ সংস্থা এএনআই সুত্রে খবর, ওই যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময় ছিল রবিবার সকালে৷ কিন্তু কোনও অজ্ঞাত কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরেও ছাড়েনি উড়ান৷ এতে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দর চত্বরেও বিক্ষোভ দেখান৷
Around 158 passengers of Jet Airways 9W-2314 Mumbai-Ahmedabad are stranded at Mumbai Airport. According to passengers the onboard staff told them that Ahmedabad Airport is closed but Jet Airways airport official told ANI that aircraft has a technical fault. More details awaited. pic.twitter.com/NJPP0rm9Ck
Advertisement— ANI (@ANI) 3 June 2018
প্রাথমিকভাবে বিমান সংস্থার তরফে জানানো হয় আমেদাবাদ বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজের জন্য অবতরণ সম্ভব নয় তাই উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে৷ পরে জানা যায়, আমেদাবাদ বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কথা ছিল সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত৷ এরপর স্বাভাবিক হওয়ার কথা ছিল পরিষেবা৷ মু্ম্বই থেকে আমেদাবাদ যেতে কমবেশি ১ ঘণ্টা ৫ মিনিট সময় লাগে৷ সেই হিসেবেও দুপুর দুটো নাগাদ উড়ানটি রওনা হওয়া উচিত ছিল৷ কিন্তু বেলা ৩টে পেরিয়ে গেলেও যাত্রীদের কোনও সদুত্তর দিতে পারেনি বিমান সংস্থা৷ এরপরই বিক্ষোভ দেখান যাত্রীরা৷
[নাচেই মন কাড়লেন, পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘ডান্সিং আঙ্কল’]
পরে বিমানসংস্থার তরফে জানানো হয়, আমেদাবাদ বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের জন্য নয়, আসলে কারিগরি সমস্যার জন্যই দেরিতে ছাড়া হয়েছে উড়ান৷ রক্ষণাবেক্ষণ চলাকালীনও স্পাইসজেটের বিমানটিকে বিশেষ অবতরণের অনুমতি দিয়েছিল আমেদাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ৷ তবে, কারিগরি সমস্যার জন্য বিমান রওনা করানো সম্ভব হয়নি৷ এরপর আরও যাত্রীদের ক্ষোভ আরও বাড়ে৷ কদিন আগেই মুম্বই থেকে কলকাতাগামী একটি বিমানের কয়েকশো যাত্রীকে হয়রানির শিকার হতে হয়েছিল৷ নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পরে ছেড়েছিল বিমান৷ গভীর রাত পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছিল যাত্রীদের৷ সংস্থার তরফে যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যপারটিও উপেক্ষিত ছিল বলে অভিযোগ৷ এমনকি অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছিল বলেও যাত্রীদের অভিযোগ৷
[পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি, অমৃতসরে খুন কংগ্রেস কাউন্সিলর]
শুধু স্পাইসজেটের নয়, রবিবার সকাল থেকে অন্য সংস্থারও বিমান পরিষেবা ব্যহত৷ সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার বেশ কিছু যাত্রী৷ মুষলাধারে বৃষ্টিপাতের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু উড়ান বাতিলও করা হয়েছে৷ আগামী কয়েকদিন এই সমস্যা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়