সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনবেন বলে আশ্বাস দিয়েছিলেন মেহবুবা মুফতি৷ সেই পথে কিছুটা হলেও এগোলেন জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী৷ ৭৫ বছর পর উপত্যকার মাটিতে দশর কুম্ভের মেলায় সামিল হলেন ২০ হাজার কাশ্মীরি পণ্ডিত৷
শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে গন্দরবাল জেলার শাদিপুরের কাছে মিলিত হয়েছে ঝিলম ও সিন্ধ নদী৷ এই সঙ্গমস্থলই প্রাচীনকাল থেকে পুণ্যকুম্ভ কাশ্মীরি পণ্ডিতদের কাছে৷ ঝিলম-সিন্ধের জলে ডুব দিয়েই মুক্তির স্বাদ পান তাঁরা৷ এমনকি মৃত্যুর পর এখানেই অস্থি বিসর্জন দেওয়ার নিয়ম পণ্ডিতদের৷
এতকাল অশান্ত কাশ্মীরের সেই স্থানে প্রবেশ করতে পারেননি তাঁরা৷ তবে, এবারে কড়া নিরাপত্তা দিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী৷ স্থানীয় মুসলিম বাসিন্দারাও এগিয়ে আসে সাহায্যের জন্য৷ নিজেদের রমজানের উপোসের মধ্যেও মেলায় হরেকরকমের পসরা সাজিয়ে বসেছিলেন তাঁরা৷ এমনকি নদী পারাপারের জন্য নৌকোরও বন্দোবস্ত করে দেন৷ স্থানীয়দের উদ্যোগেই এত বছর বাদে কুম্ভ মেলায় সামিল হতে পারলেন কাশ্মীরি পণ্ডিতেরা৷ এবারে অপেক্ষা নিজভূমে ফেরার৷

সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে