Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Gujarat

আর্থিক তছরূপের দায়ে গ্রেপ্তার গুজরাটি সংবাদপত্রের মালিক, ‘গণতন্ত্রের কণ্ঠরোধে’ সরব রাহুল-কেজরি

গ্রেপ্তারির ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১৬:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১৬:১৫

options
link
আর্থিক তছরূপের দায়ে গ্রেপ্তার গুজরাটি সংবাদপত্রের মালিক, ‘গণতন্ত্রের কণ্ঠরোধে’ সরব রাহুল-কেজরি zoom
'গুজরাট সমাচার'-এর মালিক বাহুবলী শাহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরূপ মামলায় গ্রেপ্তার বহুল প্রচলিত সংবাদমাধ্যম ‘গুজরাট সমাচার’-এর মালিক বাহুবলী শাহ। গত দু’দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাহুবলির গ্রেপ্তারির তথ্য প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠল গুজরাট রাজনীতি। বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এই ঘটনাকে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ বলে উল্লেখ করে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

লোকপ্রকাশন লিমিটেডের ডিরেক্টর বাহুবলী শাহ। যেখান থেকে প্রকাশিত হয় গুজরাট সমাচার সংবাদপত্র। তাঁর বড়ভাই শ্রেয়াংশ শাহ এই সংবাদপত্রের ম্যানেজিং এডিটর। বাহুবলি শাহ নিজেও এই সংবাদপত্রের যুগ্ম মালিক। তাঁর গ্রেপ্তারি প্রসঙ্গে শ্রেয়াংশ বলেন, গত দুদিন ধরে বাহুবলীর ১৫টি ব্যবসায়িক স্থানে তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগ। এর পর বৃহস্পতিবার আর্থিক তছরূপের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং বাহুবলীকে গ্রেপ্তার করা হয়। গুজরাট সমাচারের মালিকের গ্রেপ্তারির ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিয়েছে।

Advertisement

বিজেপি সরকার বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গুজরাট সমাচারের মুখ বন্ধের এই প্রচেষ্টা শুধু ওই সংবাদপত্রকে নয়, গণতন্ত্রের কণ্ঠরোধের ঘৃণ্য ষড়যন্ত্র। যখন সরকারকে আয়না দেখানো সংবাদপত্রে তালা লাগানোর চেষ্টা চলে তখন বুঝতে হবে দেশের গণতন্ত্র বিপদে। বাহুবলীর গ্রপ্তারি সেই ভয়ের রাজনীতির অংশ। যা এখন মোদি সরকারের অন্যতম পরিচয় হয়ে উঠেছে।’ একইসঙ্গে রাহুল লেখেন, ‘দেশ লাঠি কিংবা ভয়ের উপর ভিত্তি করে চলবে না দেশ চলবে সত্য ও সংবিধানের উপর ভিত্তি করে।’

পাশাপাশি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল লেখেন, গত ৪৮ ঘণ্টায় গুজরাট সমাচার ও জিএসটিভিতে ইডি ও আয়করের তল্লাশি এবং সংস্থার মালিক বাহুবলীকে গ্রেপ্তার কোনও আকস্মিক ঘটনা নয়। এটা বিজেপির সেই ঘৃণ্য ষড়যন্ত্রের আরও একটা উদাহরণ। এরা নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত আওয়াজ দমিয়ে দিতে চায়। যারা সত্য বলে, প্রশ্ন করে তারা এই বিজেপির শত্রু। আশা করছি দেশ ও গুজরাটের জনতা শীঘ্রই এই স্বৈরাচারের জবাব দেবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.