সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ সোমবার লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতের বিরুদ্ধে অতর্কিতে হামলা চালাল পাক সেনাবাহিনী৷ এই ঘটনাকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ঘটনায় নিহত হন ভারতীয় সেনবাহিনীর এক জওয়ান৷ সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, “সোমবার সকাল ন’টা নাগাদ আচমকাই গুলিবর্ষণ শুরু হয় সীমান্ত এলাকায়৷ কোনওরকম প্ররোচনা ছাড়াই হামলা করে পাকিস্তান৷ আর এই হামলাতেই শহিদ হন এক ভারতীয় সেনা৷”
সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, “হামলার কড়া প্রত্যুত্তর দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী৷”
এই নিয়ে প্রায় ৬০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই বারংবার ভারতের বিরুদ্ধে হামলা চালাচ্ছে পাকিস্তান৷ গোটা ঘটনায় ইতিমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ৮ জন সেনাবাহিনীর জওয়ান এবং তিনজন সাধারণ মানুষ রয়েছেন৷ গুরুতর জখম অবস্থায় আরও ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী
-
সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ! ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত