Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সীমান্তে ফের পাক হামলা, শহিদ বিএসএফ জওয়ান

রাজৌরির সেনাঘাঁটিতে ভারী গোলাগুলি বর্ষণ পাক রেঞ্জার্সের৷ আহত আরও চার সেনা জওয়ান৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৬, ১০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৬, ১০:২৮

options
link
সীমান্তে ফের পাক হামলা, শহিদ বিএসএফ জওয়ান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ জম্মু-কাশ্মীরের রাজৌরি সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালায় পাক সেনা৷ পাল্টা জবাব দেন বিএসএফ জওয়ানরাও৷ পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে রাই সিং নামে এক বিএসএফ হেড কনস্টেবেলের৷ আহত আরও চার সেনা জওয়ান, খবর সংবাদসংস্থার৷

রাজৌরি সীমান্তে এর আগেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে পাক সেনা৷ ভারতীয় সেনার ঘাঁটিগুলির পাশাপাশি আশেপাশের জনবসতিগুলিতেও হামলা চালাচ্ছে পাক সেনা৷ শনিবার এইভাবে নৌসেরা ও সুন্দরবনি এলাকায় জনবসতিগুলিকে লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তান৷ ভারতীয় সেনাও জবাব দিচ্ছে, তবে তাঁরা খেয়াল রাখছেন পাল্টা হামলায় যেন দুই দেশের সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়৷

Advertisement

২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ভারত-পাক সীমান্তে গোলাগুলির বিরাম নেই৷ সেনা সূত্রের খবর, এখনও পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ২৮৬ বার হামলা চালিয়েছে পাকিস্তান৷ যাতে ১৪ জন নিরাপত্তাকর্মী সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.