Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই’, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তোপ ভারতের

রাষ্ট্রসংঘে পাকিস্তানের কাশ্মীর ইস্যু তোলা নিয়ে কটাক্ষ ভারতের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ১০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ১০:১২

options
link
‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই’, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তোপ ভারতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর ইস্যু রাষ্ট্রসংঘে তুলবে বলে হুমকি দিয়েছিল পাকিস্তান। সে দেশের বিদেশমন্ত্রকের তরফে এমনটা জানানোর পরই তীব্র কটাক্ষ করল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন জানালেন, যে বিষয় নিয়ে আর আলোচনা হয় না, তা  তোলা হলে কিছু বলার নেই। প্রমাণ হবে মিঞার দৌড় মসদিজ পর্যন্তই।

জাপান, জার্মানিকে ছাপিয়ে অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম হওয়ায় এগিয়ে ভারতই ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাম্প্রতিক অতীতে বারবার কাশ্মীর নিয়ে ভারতেক কোণঠাসা করতে চেয়েছে ভারত। জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর পাকিস্তানের তরফে তাকে শহিদের মর্যাদা দেওয়া হয়েছিল। কাশ্মীরে জেহাদিদের প্রতক্ষ্য ও পরোক্ষভাবে ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান। এবার এই ইস্যু রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি সেশনে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে শুরু হবে এই সেশন। তার আগে কাশ্মীর প্রসঙ্গ তুলে বাজার গরম করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের কাশ্মীর জুজুকে পাত্তাই দিল না ভারত। রাষ্ট্রসংঘে ভারতের পার্মানেন্ট প্রতিনিধির গলায় বরং ঝরে পড়ল কটাক্ষের সুর। সৈয়দ আকবরউদ্দিন জানালেন, ভারতের নির্দিষ্ট লক্ষ্য আছে। সেই কথা, উন্নয়নের কথাই রাষ্ট্রসংঘে তুলে ধরা হবে। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে তার রূপরেখাও তৈরি বলে জানান তিনি। ভারতের মত, কাশ্মীর বিষয় নিয়ে আলোচনা সেখানে অপ্রাসঙ্গিক। কেননা এই ইস্যুতে দশকের পর দশক কোনও আলোচনার প্রয়োজন হয়নি, আলোচনা হয়ওনি। তবে পাকিস্তান যদি এখন আবার এই ইস্যু তোলে তাহলে তাদের বাধা দেওয়ার কোনও প্রশ্ন নেই। কিন্তু তাতে যে আখেরে কোনও লাভ হবে না এমনটাই মনে করছে ভারত। কটাক্ষ করে আকবরউদ্দিন জানিয়েছেন, দীর্ঘদিনের অনালোচিত বিষয়কে রাষ্ট্রসংঘের টেবিলে তুলে পাকিস্তান বরং প্রমাণ করবে মিঞার দৌড় মসজিদ পর্যন্তই।

প্রয়াত বায়ুসেনা মার্শালকে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কী করলেন রাহুল? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.