Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬

নারাজ মুসলিমরাই, পাকিস্তানের মতো পতাকা নিষিদ্ধ হতে চলেছে ভারতে!

মুসলিম লিগের পতাকা ভারতে কেন উড়বে, প্রশ্ন সিয়া ওয়াকফ বোর্ডের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ০৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ০৮:৪৯

options
link
নারাজ মুসলিমরাই, পাকিস্তানের মতো পতাকা নিষিদ্ধ হতে চলেছে ভারতে! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবুজের প্রেক্ষাপটে বাঁকা চাঁদ। মুসলিমপ্রধান এলাকাতে এ ধরনের পতাকা প্রায়ই উড়তে দেখা যায়। তবে সে দৃশ্য কি এবার মুছে যেতে চলেছে? সাম্প্রতিক এক মামলার নিরিখে অন্তত সেরকমই ইঙ্গিত মিলছে। পাকিস্তানের মতো পতাকা ভারতে সম্ভবত নিষিদ্ধ হতে চলেছে। এ ব্যাপারে নারাজ মুসলিমদের একাংশই দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। পুরো বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত।

[  তিন তালাকের বিরোধিতা, নাকভির বোনকেই ধর্মচ্যুত করার হুমকি মৌলবির ]

Advertisement

এই ধরনের পতাকা আসলে পাকিস্তানের নয়। তবে এটিকে ইসলামিক ফ্ল্যাগ বলা হয়।  মুসলিম প্রধান এলাকায় বাড়ি কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের পতাকা দেখা যায়। কিন্তু সিয়া ওয়াকফ বোর্ডের তরফে সৈয়দ ওয়াসিম রিজভি একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য, এই পতাকা পাকিস্তানের নয় ঠিকই। কিন্তু মুসলিম লিগের পতাকার সঙ্গে এই পতাকার মিল আছে। যে দল শত্রুদেশের অন্তর্গত, সেই পতাকা ভারতে কেন ওড়ানো হবে, প্রশ্ন তাঁর। তিনি বলেন, মুম্বইয়-সহ দেশের বিভিন্ন অংশে এ ধরনের পতাকা উড়তে দেখা যায়। আসলে এই পতাকা হিন্দু-মুসলিম বিভেদকেই প্রকট করে তোলে। সাম্প্রদায়িক বিভাজনকে প্রশ্রয় দেয়। তাছাড়া, পাকিস্তানের কোনও রাজনৈতিক দলের পতাকার সঙ্গে সাদৃশ্য থাকা কোনও পতাকা ভারতে ওড়া উচিত নয়। যে দেশ ক্রমাগত ভারতের উপর আক্রমণ হানছে, সে দেশের দলের পতাকা ভারতের কোথাও থাকা উচিত নয় বলেই দাবি তাঁর। তাঁর মতে, অনেকে ধর্মীয় বিশ্বাসের ফলেই এই কাজ করে থাকেন। কিন্তু সে বিশ্বাস অনেকাংশেই ভুল। ইসলামিক ফ্ল্যাগের দোহাই দিয়ে অনেকে মুসলিম লিগের পতাকাই উড়িয়ে ফেলেন। যা আসলে বিভাজনের ইতিহাসকে বর্তমানে টেনে আনে। সুতরাং এই ধরনের পতাকা দেশে নিষিদ্ধ হওয়া উচিত।

[  ‘সন্তান খারাপ ব্যবহার করলে সম্পত্তি ফেরাতে পারেন বয়স্ক অভিভাবকরা’ ]

এই আবেদন নিয়েই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। পুরো বিষয়টি শোনে বিচারপতি এ কে সিকরি ও অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে সরকারের মতামত জানতে চেয়ে সলিসিটর জেনারেলকে এক মাসের মধ্যে উত্তর জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেন্দ্রও সিয়া ওয়াকফ বোর্ডের দাবিকে মান্যতা দেয়, তবে এই ধরনের পতাকা অদূর ভবিষ্যতে নিষিদ্ধই হতে চলেছে ভারতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.