সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সব জায়গাতেই ব্যর্থ হয়েছে কাশ্মীর নিয়ে পাকিস্তানের চক্রান্ত। তাই এবার ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ শুরু করেছে সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তান। সম্প্রতি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির একটি রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সব চেষ্টা বিফল হওয়ায় এবার কাশ্মীরে অশান্তি ছড়াতে নতুন চক্রান্ত রচনা করছে পাকিস্তান। গোয়েন্দারা জানিয়েছেন, কাশ্মীরে চলা সন্ত্রাসকে ‘ইসলামের লড়াই’ বলে জেহাদের জিগির তুলতে নতুন সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করছে পাকিস্তান। প্রাক্তন-হিজবুল মুজাহিদিন কমান্ডার কুখ্যাত জঙ্গি জাকির মুসাকে মাথা করে ওই সংগঠনটি গড়ে তুলছে পাক সেনা ও আইএসআই।
[ফের নয়া আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ]
বিচ্ছিন্নতাবাদী ও কাশ্মীরি জঙ্গিদের মধ্যে ক্রমশ বাড়ছে মতানৈক্য। এছাড়াও পাক মদতপুষ্ট জঙ্গিদলগুলির পাক অধিকৃত কাশ্মীরে থাকা নেতাদের নিয়ে উপত্যকার জঙ্গিদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভের দিকে নজর রেখে গোয়েন্দারা মনে করছেন যে, কাশ্মীরে নতুন জঙ্গিসংগঠন তৈরির পথে পাকিস্তান। সম্প্রতি, কাশ্মীরে সক্রিয় লস্কর, ‘ইউনাইটেড জেহাদ কাউন্সিল’, বিচ্ছিন্নতাবাদী ও বুরহান ওয়ানির স্বঘোষিত উত্তরসুরী জাকির মুসা-সহ বিভিন্ন জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদীদের পরস্পর বিরোধী মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। তাই এবার ওই সংগঠনগুলির উপর ভরসা হারিয়েছে পাকিস্তান। গোয়েন্দারা মনে করছেন, পাকিস্তান ফের ১৯৯০ সালের মতোই উপত্যকায় নতুন জঙ্গিদল গড়তে চলেছে। উল্লেখ্য, সেই সময় কাশ্মীরের একমাত্র সন্ত্রাসবাদী সংগঠন ‘জম্মু এন্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’ (জেকেএলএফ) এর জায়গায় ১৯৯৩-৯৪ সালে বেশ কয়েকটি নতুন জঙ্গিদল গঠন করে পাকিস্তান।
[সমাধির কাছে যান বিক্রম, চায় না সনিকার পরিবার]
সদ্য পাকিস্তান, হিজবুল ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে জঙ্গি নেতা জাকির মুসা। কাশ্মীর স্বাধীন করতে পাকিস্তানের মদত চাই না বলে জানিয়েছে সে। এছাড়াও হুরিয়ত নেতাদের মাথা কাটার হুমকিও দিয়েছে প্রাক্তন ওই হিজবুল জঙ্গি। তাঁর দাবি কাশ্মীরে ইসলামের জন্য লড়াই চালাতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে শরিয়ত আইন। তবে মুসার হুঙ্কারের পিছনে রয়েছে পাকিস্তানি ষড়যন্ত্র। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, নিজেকে আড়াল করে মুসার মাধ্যমে কাশ্মীরের সন্ত্রাসকে ইসলামের লড়াই বলে চালাতে চাইছে পাকিস্তান। চলতি মাসেই সামনে আসা বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, কাশ্মীরে ইসলামিক স্টেট জঙ্গিদের কায়দায় পতাকা ও একে-৪৭ হাতে ন’জন জঙ্গিকে। ওই ছবিগুলি থেকে ইতিমধ্যে নিজেদের দুরে সরিয়ে নিয়েছে লস্কর ও হিজবুল। আইএস-এর সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি জানিয়েছে ওই জঙ্গি সংগঠনগুলি। এছাড়াও কাশ্মিরীদের আইএস-এ যোগ না দিতে আহ্বান জানিয়েছে তারা। তাই এবার ধর্মের নামে কাশ্মীরিদের উস্কানি দিয়ে সন্ত্রাসবাদকে ‘ইসলামের লড়াই’ বলে চালানোর চেষ্টা করছে পাকিস্তান।
[ঘুষ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার মহিলা পুলিশ আধিকারিক]
সর্বশেষ খবর
-
ট্রাম্পের ‘১০০০ ক্ষেপণাস্ত্র’ হুমকির পরই তেহরানে পরপর বিস্ফোরণ! লেবাননে ফের হামলা ইজরায়েলের
-
১৪ বছরে বানায় বিমান, ফেরায় নাসার চাকরিও! মহাকাশবিজ্ঞানে ‘আগামীর আইনস্টাইন’ সাবরিনা
-
‘নিধিরাম সর্দার’ বলে ইস্তফা পঞ্চায়েত সমিতির সভাপতির, তৃণমূল বলছে, ‘এতদিন তো মধু খেলেন!’
-
আধার কার্ড নিয়ে ‘আঁধারে’ বঙ্গ ক্রিকেট! কোপ পড়ল বাংলা দলের দুই পেসারের উপর
-
‘ছক্কা হাঁকানো কমাতে হবে’, বৈভবের অতি আগ্রাসনে রাশ টানতে চায় বোর্ড! ৩ ম্যাচ পরই শুরু কাটাছেঁড়া