সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের আঁতুরঘর হয়ে উঠেছে পকিস্তান৷ আল কায়দা থেকে শুরু করে ইসলামিক স্টেট৷ সমস্ত জেহাদি সংগঠনগুলিকে মদত যুগিয়ে চলেছে পাক আর্মি ও কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই৷ যদিও ক্রমাগত নিজেকে নির্দোষ বলে দাবি করে গিয়েছে ইসলামাবাদ৷
[আজান শুনতে ভালই লাগে, সোনুর টুইট বিতর্কে এবার সরব কঙ্গনা]
সম্প্রতি এক মার্কিন পত্রিকায় প্রকাশ পেয়েছে এক ভয়ানক তথ্য৷ ওই পত্রিকার দাবি, পাকিস্তানেই লুকিয়ে রয়েছে আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি৷ সেখান থেকেই নাকি ওই জঙ্গিনেতা আমেরিকার মাটিতে ভয়ানক জঙ্গি হামলার পরিকল্পনা করছে৷ জাওয়াহিরিকে পাকিস্তানে আশ্রয় দিয়েছে আইএসআই ও পাক সেনা, বলেও দাবি করেছে ‘নিউসউইক’ নামের ওই পত্রিকাটি৷ তবে শুধু আল কায়দা প্রধানই নয়৷ পাক সেনা ও আইএসআই-র মদতে ওই দেশে আত্মগোপন করে আছে সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন৷ পত্রিকাটির দাবি এক শীর্ষ পাক আধিকারিক এই খবর জানিয়েছেন৷
[মোদির সেই ভাদনগর স্টেশন! ঢেলে সাজাতে বরাদ্দ ৮ কোটি]
পত্রিকাটিতে আরও দাবি করা হয়েছে, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার সময় থেকেই জাওয়াহিরিকে সুরক্ষা প্রদান করছে আইএসআই৷ ইতিমধ্যে বেশ কয়েকবার ড্রোন হামলা থেকে অল্পের জন্য রেহাই পেয়েছে ওই জঙ্গি নেতা৷ আমেরিকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এক ‘গুরুত্বপূর্ণ’ ‘সহযোগী’ পকিস্তান৷ তবে সন্ত্রাস বনিয়ে পাকিস্তানের দ্বিচারিতায় ক্ষুব্ধ হোয়াইট হাউস ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদকে৷
[চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ট্যাক্সিচালক]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা