সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশের মধ্যে সামরিক পরিস্থিতি এমনিতেই টানটান থাকে সারাবছর। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠেছে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক স্তরেও এবার যুযুধান ভারত ও পাকিস্তান। একদিকে, ভারত অভিযোগ তুলেছে, ইসলামাবাদের দূতাবাসে যখন তখন পাক গুপ্তচর সংস্থা আইএসআই জানা দিচ্ছে। পালটা পাকিস্তানও দাবি করেছে, নয়াদিল্লিতে কর্মরত পাক কূটনীতিবিদদের হেনস্তা করছে ভারত। এই অভিযোগ তুলে এবার নয়া নাটক শুরু করল ইসলামাবাদ। ভারতে কর্মরত পাক হাই কমিশনার সোহেল মেহমুদকে ডেকে পাঠানো হল ইসলামাবাদে। তাও আবার অনির্দিষ্টকালের জন্য।
[ইসলামাবাদে ভারতীয় কূটনীতিবিদদের বাসভবনে ISI হানা, তোলপাড় নয়াদিল্লি]
সূত্রের খবর, পাক প্রশাসন সোহেল মেহমুদকে ডেকে পাঠানো হয়েছে ইসলামাবাদে। দুই দেশের তীব্র কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই পাকিস্তানের এই চালকে সন্দেহের আওতার বাইরে রাখছে না সাউথ ব্লক। কূটনৈতিক চ্যানেল মারফৎ পাকিস্তানও দাবি করেছে, নয়াদিল্লিতে তাদের হাই কমিশনারকে কারণে-অকারণে নাকি হেনস্তা করছে ভারত। যদিও নয়াদিল্লি এই অভিযোগ উড়িয়ে জানিয়েছে, অতিথিদের এ দেশে ঈশ্বরের সমান ভাবা হয়। ভারত কখনই এমন আচরণ করে না। কিন্তু পাকিস্তান যদি সত্যি সত্যি ভারতীয় কূটনীতিবিদদের হেনস্তা করে থাকে, তাহলে সেটা লজ্জাজনক। যদিও পাক মিডিয়ার একাংশের দাবি, ইসলামাবাদ হুমকি দিয়েছে, অবিলম্বে ভারত থেকে তাদের সব কূটনীতিবিদদের ফিরিয়ে আনা হবে।
অন্যদিকে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিবিদরা অভিযোগ করেছেন যে তাঁদের আবাসনে হানা দিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। শুধু হানা দিয়েই থেমে থাকেনি, নষ্ট করা হয়েছে ভারতীয় কূটনীতিবিদদের নানা নথি। কেটে দেওয়া হয়েছে জল ও বিদ্যুৎ সংযোগ। এমনকী, ভারতীয়দের গাড়ি থামিয়ে নানা অজুহাতে চলছে তল্লাশি। ইতিমধ্যেই ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া পাক বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়েছেন। যদিও ২ সপ্তাহ কেটে গেলেও এখনও জল বা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। পাক মিডিয়ার খবরকে সত্যি বলে মানলে, ইসলামাবাদ নাকি সে দেশে কর্মরত ভারতীয় কূটনীতিবিদদের দেশছাড়া করার ‘হুমকি’ পর্যন্ত দিয়েছে। এমনকী, এক অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতী এক ভারতীয় কূটনীতিবিদের বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্যে ঠাসা একটি ল্যাপটপও চুরি করেছে। যদিও পাক স্বরাষ্ট্রমন্ত্রক এখনও এই অভিযোগের সত্যতা স্বীকার করেনি। ইসলামাবাদের একটি অভিজাত ক্লাবে ভারতীয় অফিসারদের প্রবেশ নিষিদ্ধ করার অভিযোগও উড়িয়ে দিয়েছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক পাক কর্মকর্তা জানিয়েছেন, ‘হ্যারাস’ করে ভারতীয় কূটনীতিবিদদের বিব্রত করাই এখন ইসলামাবাদের নয়া পন্থা।
[লস্কর জঙ্গি সংগঠনে গৃহযুদ্ধ চরমে, দল ছাড়ল হাফিজ ঘনিষ্ঠ]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের