সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দিল্লি থেকে দোহা যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হলেও শেষপর্যন্ত বাঁচানো গেল না সেই যাত্রীকে।
দিল্লি-দোহা রুটে জেট এয়ারওয়েজের বিমানে সোমবার গভীর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে জরুরিকালীন ভিত্তিতে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণ করানো হলেও মারা যান তিনি। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)এর তরফ থেকে জানানো হয়েছে যে, মৃতদেহ নিয়ে বিমানটি মঙ্গলবার সকালে দিল্লি ফিরে এসেছে এবং পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে।
বিমান সংস্থার পক্ষ থেকে মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং বিমানের ওই বাকি যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!
-
রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের