সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে পাঁচদিন অনলাইনে পাসপোর্টের জন্য কোনও রকম আবেদন করতে পারবেন না গ্রাহকরা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল(Passport Seva Portal)। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রযুক্তিগত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে পোর্টালটি। রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হলে ফের চালু হবে পোর্টাল। মিলবে পরিষেবা।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৯ আগস্ট রাত থেকে ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল। এই সময়ে কেবল সাধারণ মানুষই নয়, পোর্টালের পরিষেবা থাকবে না বিদেশ মন্ত্রক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন ব্যুরো, ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, ডাক বিভাগ এবং পুলিশেও। ফলে সব ক্ষেত্রেই থমকে যাবে এই সংক্রান্ত কাজ। তবে সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে ৩০ আগস্টের আগেই যে আবেদন জমা পড়েছিল, সেগুলির জন্য শীঘ্রই নতুন সময়সূচি জানাবে বিদেশ মন্ত্রক।
[আরও পড়ুন: ভোটের আগে গুলির লড়াইয়ে কাঁপছে কাশ্মীর, সেনার জোড়া এনকাউন্টারে খতম ৩ জঙ্গি]
পাসপোর্ট সেবা পোর্টাল বন্ধ থাকায় আপাতত নতুন পাসপোর্টের আবেদন কিংবা পাসপোর্ট পুনর্নবীকরণের কাজ করা যাবে না। এর জন্য সমস্যার মুখে পড়বেন বহু মানুষ। যদিও অ্যাপ রক্ষণাবেক্ষণ যে কোনও অ্যাপের জন্যই গুরুত্বপূর্ণ। তাছাড়া আপডেটেড অ্যাপ প্রযুক্তিগত ভাবেও সুবিধা দেবে গ্রাহকদেরই।
[আরও পড়ুন: তিন দিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে, দুর্যোগের বলি ২৯]
সর্বশেষ খবর
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী নয়! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির
-
‘গেরুয়ার সম্মানে’ রাজপথে বহু সন্ন্যাসী, যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু