সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমতে চলেছে পাসপোর্ট পাওয়ার ঝামেলা। এবার ডাকঘরেও মিলবে পাসপোর্ট। সম্প্রতি এই পরিকল্পনা নিয়েছে বিদেশমন্ত্রক। ডাকবিভাগের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রধান ডাকঘরগুলিকে পাসপোর্ট সেবা কেন্দ্রে পরিণত করা হবে। যাঁরা অনলাইনে পাসপোর্টের আবেদন করবেন, তাঁদের এই সেবা কেন্দ্রগুলিতে গিয়ে প্রয়োজনীয় ভেরিফিকেশনের কাজ করতে হবে। এরপর ইস্যু হবে পাসপোর্ট।
এবার ৫০ হাজার টাকা তুললেও দিতে হবে কর!
দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে পৌঁছতেই এই পদক্ষেপ প্রশাসনের। বুধবারই উদ্বোধন এই পাইলট প্রোজেক্টের। ডাক পরিষেবা দেশের বিভিন্ন কোণায় রয়েছে। ফলে প্রধান ডাকঘরগুলিকে পাসপোর্ট সেবা কেন্দ্রে পরিণত করলে অনেক মানুষ সহজেই পাসপোর্ট করাতে পারবে। অসুবিধা দূর হলে মানুষ পাসপোর্ট করানোর ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ দেখাবে। তাই বিদেশমন্ত্রকের এই ভাবনা।
ভোটের কাছে মহিলাদের মর্যাদাও তুচ্ছ, নেতার মন্তব্যে বিতর্কের ঝড়
গতবছরই জানিয়ে দেওয়া হয়েছিল, পাসপোর্টের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট জরুরি নয়। বং ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড ইত্যাদি থাকলেই পাসপোর্ট পাওয়া সম্ভব হবে। ফলে জটিলতা অনেক কমেছিল। এবার ডাকঘরে পাসপোর্ট ইস্যু হওয়ার ফলে তা পাওয়া অনেক সহজ হল। প্রাথমিকভাবে মাইসুরু, কর্নাটক ও গুজরাটে চালু হল এই প্রকল্প।
ভারত প্রকৃত বন্ধু, ফোন করে মোদিকে বার্তা ট্রাম্পের
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার