সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পতঞ্জলি’র অবিশ্বাস্য উত্থানের মুখ হিসেবে অবশ্যই আছেন যোগগুরু রামদেব৷ কিন্তু এর সুফল যে তিনি একা পাচ্ছেন তা নয়৷ বরং, ‘পতঞ্জলি’র দৌলতে দেশের ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছেন অন্য একজন৷ তিনি ‘পতঞ্জলি’র সিইও আচার্য বালাকৃষ্ণ৷
প্রচারের বেশি আলো রামদেবের মুখে পড়লেও, নেপথ্যের এই কারিগরকেই স্বীকৃতি দেয় ওয়াকিবহাল মহল৷ এক দশক আগে এই বন্ধুকে সঙ্গে নিয়েই ‘পতঞ্জলি’র যাত্রা শুরু করেছিলেন রামদেব৷ বাকিটা ইতিহাস৷ শূন্য থেকে শুরু করে দেশের পঞ্চম বৃহত্তম এফএমজিসি এখন এই সংস্থা৷ আর তালিকায় এই জায়গায় উঠে আসতে রামদেবের কৃতিত্ব যতখানি, তার থেকেও বেশি কৃতিত্ব দেওয়া হয় বালাকৃষ্ণকেই৷
তাঁর পরিশ্রমের ফলে সংস্থার যেমন বাড়বাড়ন্ত, তেমনই সমৃদ্ধি হয়েছে তাঁরও৷ দেশের ধনাঢ্য ব্যক্তির তালিকায় এখন উঠে এসেছে তাঁর নামও৷ এই মুহূর্তে প্রায় ২৫,৬০০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি৷ ‘পতঞ্জলি’ সংস্থার ৯৪ শতাংশই তাঁর মালিকাধীন৷ এ বছরের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-এ জায়গা করে নিয়েছেন তিনি৷ এই নিরিখে ডাবর ও ব্রিটানিয়ার মতো সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে এক সারিতে এখন উঠে এসেছে তাঁর নামও৷
মাত্র দশ বছরে পতঞ্জলিকে প্রায় ৫০০০ কোটির সংস্থা করেই অবশ্য ক্ষান্ত হচ্ছেন না আচার্য বালাকৃষ্ণ৷ বরং গ্রামের বাজার ধরতে নয়া স্ট্রাটেজি নিচ্ছেন তিনি৷ যে অঞ্চলে এখনও পতঞ্জলির আউটলেট তৈরি হয়নি সেখানে টেম্পো করে পতঞ্জলির প্রোডাক্ট বিপণনের পরিকল্পনা নিয়েছেন তিনি৷ দেশের অন্যান্য ধনী ব্যক্তিদের তিনি যে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন এমনটাই অনুমান করছেন অনেকে৷
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের