সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপনে ভুল বোঝানো হচ্ছে, এ অভিযোগ আগেও ছিল ‘পতঞ্জলি’র বিরুদ্ধে৷ এবার তা নিয়ে জরিমানার মুখে পড়ল বাবা রামদেবের সংস্থা৷ বিজ্ঞাপনে অসত্য কথা বলার জন্য ১১ লক্ষ টাকা জরিমানা করা হল সংস্থার৷
পতঞ্জলির আয়ুর্বেদ প্রোডাক্টের বিজ্ঞাপনে জানানো হয়, প্রতিটির উপকরণ সংস্থার নিজস্ব৷ এমনকী আয়ুর্বেদ উপকরণগুলিও সংস্থার জমিতেই চাষ করা হয় বলে দাবি তাদের৷ এই শুদ্ধতাই সংস্থার ইউএসপি৷ পাশাপাশি দেশে তৈরি জিনিসের আবেগকেও সংস্থার ব্র্যান্ডিংয়ে কাজে লাগানো হয় পুরোমাত্রায়৷ ভিনদেশি বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে গেলে দেশি জিনিস ব্যবহার করতে হবে এমনটাই বোঝানো হয় বিজ্ঞাপনে৷ কিন্তু বাস্তবে দেখা গেল, যা বলা হয় কাজে তা করা হয় না৷ বিভিন্ন জিনিসের উপকরণ সংস্থার নিজস্ব নয়, বরং অন্য কোথাও থেকে আসে৷ বিজ্ঞাপনে এই অসত্য কথা বলার জন্য শাস্তির মুখে পড়ল রামদেবের সংস্থা৷ হরিদ্বারের এক আদালত এ বিষয়ে ১১ লক্ষ টাকা জরিমানা ধার্য করল৷
এর আগেও পতঞ্জলির বিজ্ঞাপনের তথ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছিল৷ প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রে যা গুণাগুণ ব্যাখ্যা করা হয়, আদতে যে তা তেমন কার্যকরী নয় সে অভিযোগ উঠেছিল৷ এ নিয়ে সমালোচনাও হয়েছিল বিস্তর৷ এবার আদালতের জরিমানায় তা যেন আরও স্পষ্ট হল৷
সর্বশেষ খবর
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?
-
চাহিদা তুঙ্গে পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা গেরুয়া রাখির, কালনা থেকে পাড়ি দিচ্ছে অযোধ্যায়
-
তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ
-
রাজ্যে একলাফে দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার
-
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার