সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোট কাণ্ডের মূলচক্রী পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদের প্রধান নেতা মৌলানা মাসুদ আজহার ও তাঁর ভাই আব্দুল রাউফের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল৷
চলতি বছরের গোড়ায় পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলার ঘটনায় মাসুদের জড়িত থাকার প্রমাণ মেলার পর সম্প্রতি জাতীয় তদন্ত কমিশন (এনআইএ) মাসুদ, রাউফ ও আরও দুই জঙ্গি কাশিফ জান ও শাহিদ লতিফের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ করেছিল৷ পাঠানকোটে হামলার জন্য গত বছর ৩০ ডিসেম্বর ভারতে অনুপ্রবেশ করে চার আত্মঘাতী জৈশ জঙ্গি৷ পয়লা জানুয়ারি বায়ুসেনার ঘাঁটিতে ঢুকে হামলা শুরু করে তারা৷ টানা প্রায় দু’দিনের লড়াইয়ে নিহত হন সাত ভারতীয় জওয়ান৷
সর্বশেষ খবর
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?
-
সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
-
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে খোঁজ মিলল স্ত্রীর! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে
-
উত্তর সিকিমে বিরাট ভূমিধস, অবরুদ্ধ তিস্তা নদী! জারি হল চরম সতর্কতা