সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি পেলেন কংগ্রেস (Congress) নেতা পবন খেরা। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার জেরে বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টে জামিনের আরজি জানানো হয়। শুনানির পর খেরার অন্তর্বতী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মামলাগুলি একসঙ্গে বিচার করা হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে জামিন মঞ্জুর করে প্রধান বিচারপতি বলেন, সমস্ত কটাক্ষেরই একটা সীমা থাকা উচিত।
বৃহস্পতিবার খেরার গ্রেপ্তারির পরেই তাঁর সপক্ষে মুখ খোলেন একাধিক কংগ্রেস নেতা। শীর্ষ আদালতে কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “ভুলবশত এই কথা বলে ফেলেছেন খেরা। এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতেও প্রস্তুত তিনি।” সেই সঙ্গে আবেদন করেন, দেশের নানা প্রান্তেই খেরার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সমস্ত মামলার শুনানি যেন একসঙ্গে করা হয়। সেই আবেদনও মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নয়া নারীচরিত্র! জেলে যাওয়ার পথে কার নাম বললেন কুন্তল?]
খেরার গ্রেপ্তারির পরেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, “ভারতের গণতন্ত্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ইন্দিরা গান্ধীর সময়কালের জরুরি অবস্থার কথা তুলে বিজেপি কটাক্ষ করে। কিন্তু এখন ভারতে যা হচ্ছে, সেটা জরুরি অবস্থার থেকেও বিপজন্নক। প্রধানমন্ত্রী কি জানেন দেশের এই হাল? ”
কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা পবন খেড়া। নরেন্দ্র মোদির (Narendra Modi) বাবার নাম ‘দামোদরদাস’ না বলে ‘গৌতমদাস’ বলেছিলেন তিনি। যদিও এই ঘটনাকে ভুল বলে দাবি করেন খেড়া। কিন্তু বিজেপির দাবি, ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন খেড়া। গ্রেপ্তারির দাবিতে অসমের হাফলং থানায় এফআইআর করেন এক বিজেপি (BJP) নেতা।
[আরও পড়ুন: কেন্দ্রের বৈঠকে সমাধান সূত্র! বৃহস্পতিবারই ফিরতে পারে টিভি চ্যানেলগুলি]
সর্বশেষ খবর
-
‘লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন এখন মেসি’, সাক্ষাৎকারে কিংবদন্তি রবার্তো কার্লোস
-
লাফিয়ে বাড়ছে ইবোলা! কঙ্গোয় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩৫
-
তৃণমূল ওয়ার্ড অফিসে ধারালো অস্ত্র, অদিতিকে নিশানা করে বিধায়কের দাবি, ‘কোপানোর জন্য রাখা ছিল’
-
আগের মতোই সবটা উপভোগ করছি, চোট সারানো মেসির বার্তায় স্বস্তিতে আর্জেন্টিনা
-
গেরুয়া আবির মেখে বিজেপি হওয়ার চেষ্টা! ‘তোলাবাজ’ তৃণমূল নেতাকে সবুজ আবির মাখিয়ে তাড়াল কর্মীরা