সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মিলল বেতন বৃদ্ধির সুখবর। এই জুলাই থেকেই বেতন বাড়তে চলেছে অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় স্টাফদের।
ইতিমধ্যেই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বেতনবৃদ্ধির প্রস্তাব অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে। জানা যাচ্ছে, ৯ জুলাই গুরুপূর্ণিমার দিনই এ বিষয়ে সবুজ সংকেত মিলবে। বেতনবৃদ্ধির হার ১৫ শতাংশ, যা লাগু হবে ১ জানুয়ারি, ২০১৬ থেকে। ফলে খুশির হাওয়া উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্যে। অধ্যাপকদের পাশাপাশি এ তালিকায় থাকছেন বিশ্ববিদ্যালয়ের স্টাফরাও। সব মিলিয়ে প্রায় আট লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন।
[ মিসেস মোদি কোথায়? গাড়ির দরজা খুলে হতবাক হোয়াইট হাউসের প্রহরী ]
২০০৬-এ শেষবার বেতনবৃদ্ধিতে অধ্যাপকদের বেতন সরকারি কর্মচারীদের থেকেও বেশি হয়েছিল। যদিও তারপর থেকে আর রিভিশন হয়নি। এবারের বৃদ্ধিতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বেতন সরকারি নতুন কর্মচারীর থেকে মোটামুটি ১৬০০ টাকা মতো বেশি হবে বলেই জানা যাচ্ছে।
এই বেতনবৃদ্ধিতে সরকারের খরচ বাড়বে প্রায় ৭৫ হাজার কোটি টাকা। এ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আলোচনাও হয়েছে বলে খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে। রাজ্য সরকার যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে সেগুলির পাশাপাশি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় আইটি প্রতিষ্ঠানের অধ্যাপক ও কর্মীরাও এই বেতনবৃদ্ধিতে উপকৃত হবেন।
[ জানেন, মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে কী উপহার দিলেন মোদি? ]
সর্বশেষ খবর
-
মধ্যরাতে ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত ২৭ জনের মৃত্যু, আহত বহু
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি