সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে পেটিএম। এবার আর্থিক তছরুপের অভিযোগে ৫ কোটি ৪৯ লক্ষ টাকা জরিমানা করা হল পেটিএম ব্যাঙ্ককে।
ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট-ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থার থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে অনলাইন আর্থিক তছরুপের অভিযোগ পায় তারা। এই মাধ্যমে এমন বহু আর্থিক লেনদেন হয়েছে, যা আইন বিরুদ্ধ। সেই অর্থ দিয়ে বহু বেআইনি কর্মকাণ্ড হয়েছে। অনলাইন জুয়ার মতো একাধিক অবৈধ কাজ থেকে প্রাপ্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ইউনিটগুলিতে পাঠানো হয়েছিল। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক তছরুপ দমন আইন লঙ্ঘন করার বেশ কিছু প্রমাণ মিলেছে। সেই কারণেই এই সংস্থাকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
[আরও পড়ুন: ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে সপ্তাহান্তে, যাত্রীদের সুখবর শোনাল রেল]
যদিও পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মুখপাত্র জানান, যে ইস্যুর কথা তুলে ধরা হচ্ছে, তা দুবছর আগের। এর পর লেনদেনের সমস্ত প্রক্রিয়া পালটে গিয়েছে। উল্লেখ্য, পেটিএম এবং এর পেমেন্ট ব্যাঙ্ক ইউনিট সম্প্রতি পারস্পরিক সমঝোতায় নিজেদের যুক্ত থাকার চুক্তি বাতিল করেছে। শুক্রবার সরকারি ভাবে এই ঘোষণাও করে দেওয়া হয়। ফলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর পেটিএমের মধ্যে কোনও সম্পর্ক রইল না।
প্রসঙ্গত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank)। আগামী ১৫ মার্চের পর থেকে টপ-আপ, ওয়ালেট, ন্যাশনাল কমন মোবিলিলি কার্ড-সহ কোনও পরিষেবাই পাবেন না গ্রাহকরা। সেই সঙ্গে যাঁরা পেটিএমে ফাসট্যাগ ব্যবহার করেন, তাঁদের ফাসট্যাগও কিন্তু আর কাজ করবে না।
[আরও পড়ুন: ‘লুটের টাকা ফেরাতে হবে, মোদি ছাড়বে না,’ নিয়োগ থেকে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি