সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার লোভ খুবই ক্ষতিকর। এর ফল ভোগ করতে হবে। মানুষ বোকা নয়। জেডি (ইউ) সুপ্রিমো ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে ও বিহারের সদ্যপ্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
[পদত্যাগ করে নয়া শক্তিতে ফেরাই নীতীশের রাজনৈতিক স্ট্র্যাটেজি!]
প্রসঙ্গত, বিহারের লালু-নীতীশ জোট সরকারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের রেল দুর্নীতিতে জড়িযে পড়া থেকেই মহাজোটে ভাঙনের সূত্রপাত। দীর্ঘ টালবাহানার পরও উপ মুখ্যমন্ত্রী পদ থেকে লালু তনয়ের ইস্তফা নিয়ে কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি আরজেডি ও জেডি (ইউ)। শেষপর্যন্ত বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। আর প্রায় সঙ্গে সঙ্গেই নীতীশকে সমর্থনের কথা ঘোষণা করে বিজেপি। বিজেপির সমর্থন নিয়ে রাতারাতি ফের বিহারে সরকারও গঠন করে ফেলেছে জেডি (ইউ)। মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। লালুর ছোট ছেলে তেজস্বী যাদবের অভিযোগ, বিহারের উপ মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্সে বিচলিত হয়ে পড়েছিলেন নীতীশ কুমার। তাই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহাজোট ভেঙে ফেলার ছক কষেন তিনি। টুইটারে তেজস্বী লিখেছেন, ‘যখন বিহারের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম, তখন অতীতের ঘটনা আমাকে বিচলিত করেনি। মানুষ আমার কাছ যা প্রত্যাশা করেছিল, আমি সেইমতোই কাজ করেছিলাম। কিন্তু, আমার পারফরম্যান্স আমাদের জোটসঙ্গী ও বিজেপিকে বিচলিত করে তুলেছিল।’
Past baggage, though unjustified, didn’t perturb me when I was entrusted to carry the expectations of people’s mandate, in the role of DyCM!
— Tejashwi Yadav (@yadavtejashwi) 27 July 2017
I delivered manifolds than wat was expected of me. My performance perturbed our ally & BJP. Vendetta against me exposes their viciousness.
— Tejashwi Yadav (@yadavtejashwi) 27 July 2017
তেজস্বীর দাবি, উপ মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজের কোনও খুঁত বের করতে পারেনি জেডিইউ। তাই তাঁকে সরিয়ে দিতে ‘সুবিধাবাদী’ রাজনীতির আশ্রয় নিতে হল নীতীশ কুমারকে। তিনি বলেন, মানুষ বোকা নয়। এটা কখনওই মেনে নেবে না তাঁরা।
Much to their dismay,they wer unable to point a single lacuna in my performance.So resorted to low level vindictive & opportunistic politics
— Tejashwi Yadav (@yadavtejashwi) 27 July 2017
Vicious greed for power of opportunism will spell it’s own doom. People are not fools that they digest their penchant for wicked power grab
— Tejashwi Yadav (@yadavtejashwi) 27 July 2017
[‘যা হচ্ছে তা দেশের গণতন্ত্রের জন্য শুভ সংকেত নয়’]
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়