পেট্রল, ডিজেল ও অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল রপ্তানির উপর থেকে অতিরিক্ত শুল্ক (Petrol Diesel Export Duty) কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। শনিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুন থেকে কার্যকর হবে শুল্কহার। তবে দেশের বাজারে বিক্রি হওয়া পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্কে কোনও পরিবর্তন হচ্ছে না আপাতত।
পেট্রল রপ্তানির উপর আরোপিত শুল্ক ছিল ৩ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যা কমিয়ে লিটার প্রতি ১.৫ টাকা করা হয়েছে। ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ১৬.৫ টাকা থেকে ১৩.৫ টাকা করা হয়েছে।
আরও পড়ুন:
পেট্রল রপ্তানির উপর আরোপিত শুল্ক ছিল ৩ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যা কমিয়ে লিটার প্রতি ১.৫ টাকা করা হয়েছে। ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ১৬.৫ টাকা থেকে ১৩.৫ টাকা করা হয়েছে। অন্যদিকে এটিএফর রপ্তানি শুল্ক কমিয়ে ৯.৫ টাকা করা হয়েছে। আগে যা ছিল ১৬ টাকা। আগামিকাল থেকেই নতুন সংশোধিক শুল্ক হার কার্যকর হবে বলে জানিয়েছে সরকার।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রল, ডিজেল, এটিএফের গড় দাম প্রতি দু’সপ্তাহে পর্যালোচনা করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা কমেছে। যার জেরে রপ্তানি শুল্ক কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল উর্ধ্বমুখী। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছিল। জ্বালানি সংকটের জেরে ২৭ মার্চ পেট্রল, ডিজ়েল এবং ATF রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করেছিল কেন্দ্র। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল এবং আন্তর্জাতিক বাজারে দামের চাপ কমায় রপ্তানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির