Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

এক ঝটকায় অনেকটা কমল পেট্রল ও ডিজেলের দাম

আন্তর্জাতিক তেলের বাজারে সার্বিকভাবে দাম কমার কারণেই এক ঝটকায় অনেকটা দাম পড়ল পেট্রল ও ডিজেলের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:৫০

options
link
এক ঝটকায় অনেকটা কমল পেট্রল ও ডিজেলের দাম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক বছরের শেষে দেশবাসীকে সুখবর দিল কেন্দ্র৷ এক ঝটকায় অনেকটা দাম কমল পেট্রল ও ডিজেলের৷ শুক্রবার মধ্যরাত থেকে ধার্য হয়েছে নয়া দাম৷ পেট্রলের দাম প্রতি লিটারে কমেছে ৩ টাকা ৭৭ পয়সা ও ডিজেলের দাম কমেছে ২ টাকা ৯১ পয়সা৷

[‘সরকার যথেষ্ট বেতন দেয়’, ঘুষ না দিতে বার্তা সরকারি অফিসারের]

গত আড়াই মাসে এই প্রথম এতটা দাম কমল পেট্রল ও ডিজেলের৷ কলকাতায় পেট্রোলের লিটার পিছু দাম ৬৮.৯৭ টাকা ও ডিজেল ৫৭.৮৬ টাকা৷ অন্যদিকে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৭১.১৪ টাকা এবং ডিজেল প্রতি দাম ৫৯.০২ টাকা৷ চলতি বছর ১৬ জানুয়ারি শেষবার দামে পরিবর্তন এসেছিল৷ সেবার প্রতি লিটার পেট্রলের দাম ৫৪ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ১.২০ টাকা বৃদ্ধি পেয়েছিল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[Jio গ্রাহকদের জন্য সুখবর, আরও তিন মাস বাড়ল ফ্রি পরিষেবা]

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক তেলের বাজারে সার্বিকভাবে দাম কমার কারণেই এক ঝটকায় অনেকটা দাম পড়ল পেট্রল ও ডিজেলের৷ উল্লেখ্য, কেন্দ্রের তরফে জানানো হয়েছিল নয়া আর্থিক বছরে দাম বাড়বে গাড়ি ও মোটরবাইকের৷ সেক্ষেত্রে পেট্রল ও ডিজেলের দাম কমা সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.