Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, জ্বালানি জ্বরে কাবু কলকাতা

মহার্ঘ হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৮, ০৯:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৮, ০৯:৫২

options
link
ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, জ্বালানি জ্বরে কাবু কলকাতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিনই জ্বালানির দাম উর্ধ্বমুখী৷ সোমবার যা সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফেলল৷ কলকাতায় পেট্রলের দাম বাড়ল ৩০ পয়সা৷ অন্যদিকে ডিজেলের মূল্য ৩৯ পয়সা বৃদ্ধি পেল৷

[ট্রেনের অনলাইন টিকিটে জীবনের দাম বাড়ছে দু’লক্ষ, জানেন কীভাবে?]

গত শুক্রবার রেকর্ড পতন হয় টাকার মূল্যে৷ ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য দাঁড়ায় ৭০ টাকা ৯৫ পয়সা বা প্রায় ৭১ টাকা৷ এরপর থেকেই বাড়তে থাকে পেট্রল ও ডিজেলের দাম৷ শুক্র-শনি ও রবিবারের পর ফের সোমবার বাড়ল পেট্রল ডিজেলের দাম৷ এদিন কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল লিটার প্রতি ৮২.০৬ টাকা৷ রবিবারের থেকে ৩০ পয়সা৷ বেশি অন্যদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৪ টাকা৷ গতকালের থেকে ৩৯ পয়সা বেশি৷ এদিনই জ্বালানির দাম সর্বোচ্চ শিখর ছুঁলো৷ রাজধানী দিল্লিতেও পেট্রল ও ডিজেলের দাম ৩১ ও ৩৯ পয়সা বেড়ে প্রতি লিটারে হয়েছে যথাক্রমে ৭৯.১৫ টাকা এবং ৭১.১৫ টাকা৷ এদিকে মুম্বইয়ে পেট্রলের দাম আকাশ ছোঁয়া৷ ৩১ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রলের দাম হয়েছে ৮৬.৫৬ টাকা৷ ডিজেলের দাম বেড়েছে ৪৪ পয়সা৷ মূল্য ৭৫.৫৪ টাকা৷ এর কারণ হিসাবে দুটি বিষয়কে দায়ী করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ এক, টাকার দামে রেকর্ড পতন৷ দুই, বিশ্ববাজারের অপরিশোধিত তেলের ও জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি৷

[নিপীড়িত স্বামীদের অধিকার নিশ্চিত করতে ‘পুরুষ আয়োগ’ গঠনের ডাক]

রবিবারই বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ ভরতুকিহীন সিলিন্ডারের দাম বাড়ে ৩১ টাকা ৫০ পয়সা৷ মূল্য দাঁড়ায় ৮৫৯ টাকা৷ মহার্ঘ হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও৷ এই দাম বৃদ্ধির ফলে স্বভাবতই হাত পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের কপালে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.