সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ভোটের হাওয়ার মধ্যেই ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ পেট্রলে লিটার প্রতি দাম বাড়ল ৮৩ পয়সা, ডিজেলে দাম বাড়ল প্রতি লিটারে ১.২৬ টাকা৷ এই নিয়ে এ মাসেই দ্বিতীয়বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷
গত ১ মে বেড়েছিল পেট্রল ও ডিজেলের দাম৷ প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছিল ১.০৬ টাকা, ডিজেলের দাম বেড়েছিল ২.৯৪ টাকা৷ মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও বাড়ল দাম৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে এর ফলে পেট্রলের দাম হবে প্রতি লিটারে ৬৩.০২ টাকা৷ প্রতি লিটার ডিজেলের দাম ৫১.৬৭ টাকা৷ ১৬-১৭ মে-র মাঝরাত থেকেই লাগু হয়েছে এই বর্ধিত মূল্য৷
বিশ্বাবাজারে জ্বালানির দাম এবং বিদেশী বাজারে ভারতীয় টাকার অর্থমূল্যের উপর ভিত্তি করেই প্রতি মাসে দু’বার করে জ্বালানির দামের মূল্যায়ণ করা হয়৷ সেই মূল্যায়ণেই এই নিয়ে দুবার বাড়ল দাম৷ দেশের সবথেকে বড় জ্বালানি ডিলার ইন্ডিয়ান অয়েলের তরফে জানা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম যে হারে বাড়ছে তাতে দাম বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও উপায় ছিল না৷ যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর৷
এক মাসে দ্বিতীয়বার দাম বাড়ায় বাসভাড়া এবং পণ্য পরিবহণেও এর বড় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত