সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একদফা দাম বাড়ল পেট্রল ও ডিজেলের৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে প্রতি লিটার পেট্রলের দাম ১ টাকা ২৩ পয়সা বাড়ল৷ ডিজেলের দাম বাড়ল প্রতি লিটারে ৮৯ পয়সা৷ বুধবার মধ্যরাত থেকেই নয়া দাম লাগু হয়েছে৷ খবরটি জানিয়েছে পিটিআই৷ এর আগে গত ১৬ মে পেট্রলের দাম করেছিল লিটার প্রতি ২ টাকা ১৬ পয়সা৷ কমেছিল ডিজেলের দামও৷ লিটার প্রতি ডিজেলের দাম কমে ২ টাকা ১০ পয়সা৷
#Petrol price hiked by Rs 1.23 a litre, #diesel by 89 paise a litre.
Advertisement— Press Trust of India (@PTI_News) May 31, 2017
[কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকা নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি রাজ্যের]
এখন দিল্লিতে এক লিটার পেট্রলের দাম দাঁড়াল ৬৬ টাকা ৯১ পয়সা৷ গতকাল পর্যন্ত যা ছিল ৬৫ টাকা ৩২ পয়সা৷ একইভাবে বাড়ল ডিজেলের দামও৷ ৫৪ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ডিজেলের দাম হল ৫৫ টাকা ৯৪ পয়সা৷ জ্বালানির দাম বাড়ার কথা ঘোষণা করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানায়, নয়া দামের উপর ভ্যাট-সহ অন্যান্য কর লাগু হবে৷ এক বিবৃতিতে দেশের বৃহত্তম জ্বালানি সংস্থা জানায়, “টাকার সঙ্গে ডলারের দামের ওঠানামা ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার জন্য ফের একদফা দাম বাড়ল জীবাশ্ম জ্বালানির৷”
[বিধানসভা ভোটে গুজরাটে ১৫০ আসন জয়ের লক্ষ্যে নামছেন অমিত শাহ]
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি