সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ ও ১০০০ টাকা বাতিলের জেরে নাজেহাল সাধারণ মানুষ৷ তারই মধ্যে পেট্রোলিয়াম সংস্থাগুলির সিদ্ধান্তে খানিকটা স্বস্তি দিল দেশবাসীকে৷ মঙ্গলবার মধ্যরাত থেকে কমছে পেট্রোল ও ডিজেলের দাম৷
এদিন রাত ১২টা থেকে প্রতি লিটার পেট্রোলের দাম কমছে ১.৪৬ টাকা এবং ডিজেলের দাম ১.৫৩ টাকা কমছে৷ ৫ নভেম্বর পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার ১০ দিন পর দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হল৷ সেবার পেট্রোলের দাম লিটার পিছু ৮৯ পয়সা এবং ডিজেল লিটার পিছু ৮৬ পয়সা বেড়েছিল৷ নতুন দাম অনুযায়ী কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়াল ৬৮.৬৭ টাকা৷ এদিকে, লিটার পিছু ডিজেলের দাম ৫৬.৯৫ টাকা৷
ইন্ডিয়ার অয়েল ক্রপের (আইওসি) তরফে জানানো হয়েছে, ঘোষিত দাম সেলস ট্যাক্স অথবা ভ্যাট বাদ দিয়ে বলা হয়েছে৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’