সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১২ জুলাই দেশ জুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রল ডিলাররা। অর্থাৎ সেদিন সারা দেশে যাঁরা গাড়ি নিয়ে বেরোবেন, তাঁদের পেট্রল পেতে সমস্যায় পড়তে হতে পারে।
কিন্তু কেন দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন তাঁরা? সর্বভারতীয় পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের (এআইপিডিএ) তরফে জানানো হয়েছে, তাদের ক্ষোভ তেল মার্কেটিং কোম্পানিগুলির বিরুদ্ধে। এখনও পর্যন্ত পেট্রল পাম্পগুলিতে ১০০ শতাংশ অটোমেটেড সিস্টেমের ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি দৈনিক বদলাতে থাকা পেট্রলের দামের বিষয়েও স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। আর সেই কারণেই ধর্মঘটে শামিল হচ্ছে এআইপিডিএ। সংস্থার মুখপাত্র আলি দারুওয়ালা বলেন, “গত ২৯ জুন তেল কোম্পানিগুলির সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক করেছিলাম।
[মদ ভেবে তরল নাইট্রোজেন পান, পাকস্থলী ফুটো হয়ে গেল যুবকের]
তাদের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, যে পেট্রল মূল্য নিয়ন্ত্রণের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। যদিও মূল্য নিয়ন্ত্রণের সঠিক দিনক্ষণ কিছুই জানানো হয়নি আমাদের। ৩০ জুন দুপুর দু’টো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তারপরও কোনও উত্তর আসেনি। আর তাই ঠিক করি, ৫ জুলাই পেট্রল ক্রয় বন্ধ রাখা হবে। আর ১২ জুলাই ক্রয়-বিক্রয় দুই-ই বন্ধ থাকবে। প্রতিবাদের পথ হিসেবে ধর্মঘটকেই আমরা বেছে নিয়েছি।”
পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার সেন বলেন, “এ বাংলা-সহ বিভিন্ন রাজ্যে মাত্র ১ শতাংশ পাম্পে অটোমেটেড সিস্টেম রয়েছে। বলা হয়েছিল, ১০০ শতাংশ পাম্পই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। কিন্তু তেমনটা হয়নি। এদিকে, এই অভিযোগেই গ্রেটার গুয়াহাটিতে সোমবার ২৪ ঘণ্টা বন্ধ রাখা হয় পেট্রল পাম্প।”
[মেট্রোয় অশালীন অবস্থায় ক্যামেরাবন্দি যুবক-যুবতী, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
জিরাফের চেয়েও লম্বা গলা! থাইল্যান্ডে খোঁজ মিলল নয়া তৃণভোজী ডাইনোসরের
-
অ্যাকাউন্ট তহবিল মামলায় পার্টি করার আর্জি, ‘আসল তৃণমূলে’র আবেদন খারিজ হাই কোর্টের
-
মিনিট কয়েকের জন্য এক চোখে ঝাপসা? অবহেলায় বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি
-
ডাক্তারদের ‘৯৬ ঘণ্টা ডিউটি’ নিয়ে সুর নরম স্বাস্থ্যমন্ত্রীর! ‘অনুরোধ করেছি’, বললেন শারদ্বত
-
৮১ ফুটের রামমূর্তি নির্মাণে উদ্যোগী হন, বাংলাদেশে ‘মিথ্যা মামলা’য় গ্রেপ্তার সেই হরিদাস