সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথ যাত্রায় গিয়ে পোশপাথরির রাস্তাতেই মৃত্যু হল এক বাঙালি তীর্থযাত্রীর। বাহাত্তর বছর বয়সী এ কে মুখোপাধ্যায় হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এবছর অমরনাথ যাত্রায় এই নিয়ে মোট তিনজনের মৃত্যু হল।
[ইঞ্জিনে আগুন, কীভাবে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচালেন বিমানচালক?]
প্রসঙ্গত, যাত্রার প্রথম দু’দিনেই মৃত্যু হয় দু’জনের। এক দুর্ঘটনায় আহত হন ১৪ জন তীর্থযাত্রী। শুক্রবার বালতাল থেকে অমরনাথ যাওয়ার পথে ব্রারিমার্গের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় ভূষণ কোটওয়াল নামে এক তীর্থযাত্রীর। পুলিশ জানিয়েছে, হঠাৎ পাথর গড়িয়ে পড়ে বছর পঞ্চাশের ভূষণের মাথায় লাগে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, ব্রারিমার্গের কাছেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ভারত-তিব্বত সীমান্ত পুলিশের অফিসার সঞ্জন সিং। শুক্রবার পঠানকোট-জম্মু সড়কের উপরে দুর্ঘটনায় আহত হন ১৪ জন অমরনাথ যাত্রী। লখনপুর এলাকায় উত্তরপ্রদেশ থেকে আসা যাত্রীদের বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। আহতদের জম্মুর কাঠুয়ায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বারও অমরনাথ যাত্রীদের জন্য মেডিক্যাল ক্যাম্প খুলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
[সেনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, জোড়া এফআইআর আজম খানের বিরুদ্ধে]
কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির ফলে অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে রয়েছে খারাপ আবহাওয়া। তাও সঠিক সময়ে যাত্রা শুরু করতে পেরে সন্তুষ্ট প্রশাসন। গান্ধেরবাল এলাকার ডেপুটি কমিশনার পীযূষ সিঙ্গলা জানান, এ বার সাড়ে সাত হাজার যাত্রীর অমরনাথ যাওয়ার কথা। গোটা যাত্রাপথে পুলিশ-আধাসেনা মিলিয়ে মোতায়েন করা হয়েছে প্রায় ৪০ হাজার জওয়ান। রাস্তায় রয়েছে সিসিটিভি, জ্যামার, ডগ স্কোয়াড। রাস্তার দু’ধারে তৈরি করা হয়েছে বুলেট প্রুফ বাঙ্কার। তৈরি রয়েছে উদ্ধারকারী দল। হেলিকপ্টার তো থাকছেই, এমনকী ড্রোন, উপগ্রহের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে গোটা যাত্রাপথে। ৪০ দিনের এই যাত্রা শুরু হয়েছে ২৯শে জুন। শেষ হচ্ছে রাখি পূর্ণিমার দিন, ৭ই আগষ্ট।
সর্বশেষ খবর
-
বাস্তিল দিবসেই শেষ ফরাসি বিপ্লব, এমবাপেদের স্বপ্ন ভেঙে ফাইনালে স্প্যানিশ আর্মাডা
-
সোশাল মিডিয়ায় ডাকা হত খদ্দের! কসবার হোটেলে রমরমিয়ে মধুচক্র, উদ্ধার নাবালিকা-সহ ৩
-
এক পদে দু’বছরের বেশি নয়! দুর্নীতি রুখতে একাধিক দপ্তরে কঠোর বদলি নীতি রাজ্যের
-
টি-টোয়েন্টির ব্যর্থতা অতীত, প্রথম ওয়ানডেতে সহজ জয় শুভমানের টিম ইন্ডিয়ার
-
পুজোর আগেই সরকারি বাসে সিসিটিভি-জিপিএস! মহিলা নিরাপত্তায় বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর