সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যার সামান্যতম অঙ্গুলিহেলনে একের পর এক লাশ পড়েছে, সেই ছোটা রাজন এখন আতঙ্কিত!
অন্ধকার জগতের আর এক খলনায়ক দাউদ ইব্রাহিমের সঙ্গীরা যে কোনও মুহূর্তে তাকে টার্গেট করতে পারে৷ এই আশঙ্কাটা চলছিলই৷ এবার হাতেনাতে তার প্রমাণও মিলল৷ ছোটা রাজনকে হত্যার চেষ্টায় গাজিয়াবাদ এবং নয়ডা থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ রোজার রবিনসন, জুনেইদ, ইউনুস, মণীশ নামে এই চার দুষ্কৃতী সুপারি কিলার৷ পুলিশ জানিয়েছে, এরা সম্ভবত দাউদের নির্দেশেই গোটা অপারেশন চালাচ্ছিল৷
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিহার জেলে বন্দি রাজনের ব্যাপারে খোঁজখবর রাখছিল তারা৷ তাদের পরিকল্পনায় ছিল জেলের মধ্যেই বিষ দিয়ে রাজনকে খুন করার৷ সেজন্য প্রথমে তিহার জেলে ঢোকার ছক তৈরি করে ফেলেছিল৷ কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যায়৷ রাজনের এক জনৈক সহচর এই কাজে তাদের সাহায্য করছিল বলে তদন্তকারীদের অনুমান৷ বিভিন্ন অজানা গোপন খবর সেই তাদের কাছে পাচার করেছিল৷ কিন্তু এখনও ছোটা রাজনের সেই অনুগামীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ৷ তবে প্রাথমিকভাবে তাদের অনুমান, রাজন-ঘনিষ্ঠ ওই সহচরের কাছ থেকে রীতিমতো টাকা দিয়ে সব তথ্য তারা সংগ্রহ করেছিল৷ ফোনে প্রতিটি মুহূর্তের আপডেট নিত৷ সম্প্রতি ওই সহচরের পারিবারিক সদস্যের পরিচয় দিয়ে জেলে রাজনের সঙ্গে ইউনুস দেখা করেছিল বলেও পুলিশ জানিয়েছে৷ গাজিয়াবাদে ইউনুসের বাড়ি৷ তার বাড়ি থেকেই গোটা পরিকল্পনার ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল৷ পাশাপাশি মণীশের নয়ডার বাড়িতেও কয়েকদিন আগে এই চারজন দুষ্কৃতী জড়ো হয়েছিল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার