সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চিকিৎসকদের জন্য সুখবর৷ তাঁদের চাকরির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে৷ এবার ৬৫ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন তাঁরা৷
সরকারি চিকিৎসকদের অবসরের বয়সসীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক৷ সেই প্রস্তাবেই সবুজ সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী৷ এবার থেকে ৬৫ বছর বয়সে অবসর নেবেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চিকিৎসকরা৷ মঙ্গলবার থেকেই এই নিয়ম লাগু হল৷ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷
চিকিৎসকরা দেরিতে অবসর নিলে হাসপাতালগুলির অনেক দিক থেকেই সুবিধা হবে৷ সরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের সংখ্যা বেশি থাকলে উপকৃত হবেন রোগীরা৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা বলেন, সরকারের এই পদক্ষেপে দেশে স্বাস্থ্য ক্ষেত্রের আরও উন্নতি হবে৷ এর ফলে দেশে চিকিৎসকদের সংখ্যা বাড়বে৷ ফলে দরিদ্র রোগীদের চিকিৎসায় বেশি করে নজর দেওয়া সম্ভব হবে৷ তাঁদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাও করা সম্ভব হবে৷
সর্বশেষ খবর
-
বিজেপি নেতার নির্দেশে সরকারি জমিতে দোকান! দুর্গাপুরে গ্রেপ্তার ‘দালাল’
-
ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন, বরযাত্রীর সামনেই ঢুকল পুলিশের গাড়ি! তারপর…
-
বারবার সতর্ক করেছিল সিআইএ, কান দেয়নি ওয়াশিংটন! রোখা যেত ৯/১১
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ