Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
PM Modi

‘আমার সুন্দরী বোন’ বললেন তাকাইচিকে, ভারতের বিকাশে জাপানের ভূমিকার ভূয়সী প্রশংসা মোদির

জাপানের প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাকাইচির প্রথমবার ভারত সফর। সৌহার্দ্য বিনিয়ময়ের পর নিজের বক্তব্যে মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন জাপানের প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৫:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৫:১০

options
link
‘আমার সুন্দরী বোন’ বললেন তাকাইচিকে, ভারতের বিকাশে জাপানের ভূমিকার ভূয়সী প্রশংসা মোদির zoom
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
Advertisement

বৃহস্পতিবার তিনদিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ‘আমার ছোটবোন’ বলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জাপানি প্রতিনিধিদল, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংবাদমাধ্যমের সদস্যদের স্বাগত জানিয়ে মোদি বলেন, বার্ষিক শীর্ষ সম্মেলনে তথা প্রথম ভারত সফরে তাকাইচিকে আতিথ্য প্রদান করা অত্যন্ত আনন্দের বিষয়। ভারতের বিকাশে জাপানের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন মোদি।

জাপানের প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাকাইচির প্রথমবার ভারত সফর। সৌহার্দ্য বিনিয়ময়ের পর নিজের বক্তব্যে মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন জাপানের প্রধানমন্ত্রী। মোদি তাঁকে ‘সুন্দরী ছোট বোন’ হিসেবে পরিচয় দেন, সেকথাও জানান তিনি। তাকাইচি বলেন, আমরা দুই রাষ্ট্রনেতা ভারত-জাপান সম্পর্ককে ভাই-বোনের সম্পর্কের আদলে গড়ে তুলতে সম্মত হয়েছি। 

Advertisement

১৬তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে নিজের বক্তব্যে জাপানের প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা বৃদ্ধির এই সময়ে যৌথভাবে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে ওঠার লক্ষ্যে দুই দেশের উচিত নিজেদের শক্তির যথাযথ ব্যবহার করা। তিনি জানান, বিভিন্ন কৌশলগত বিষয়ে উভয় নেতাই অভিন্ন অবস্থানে রয়েছেন। কৌশলগত সম্পর্ক জোরদার করা-সহ সহযোগিতার তিনটি প্রধান ক্ষেত্রকে অগ্রাধিকার দিতে সম্মত হয়েছেন তাঁরা।

তাকাইচি বলেন, জাপানের ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ ভিশন প্রধানমন্ত্রী মোদির ‘মহাসাগর’নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর বলেন, উভয় দেশ সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নীতি প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করবে।

অন্যদিকে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, ভারত ও জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ সম্প্রসারিত করছে। গত এক বছরে প্রায় ১২০টি নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি জাপানি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। ভারতের বিকাশে জাপানের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন মোদি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.