সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনন্দনকে মুক্তি দিলেও কিছুতেই উত্তেজনা কমছে না ভারত ও পাকিস্তানের মধ্যে৷ ইমরান খানের ‘শান্তিবার্তা’র স্বরূপ তুলে ধরে নিয়ন্ত্রণরেখায় ক্রমশ বোমাবর্ষণ করে চলেছে পাক সেনা৷ এমনই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ স্থির করতে রবিবার জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
[শহিদদের বলিদানে চুপ থাকে না ভারত, গুনে গুনে হিসাব নেয়: নরেন্দ্র মোদি]
নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি৷ সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ এছাড়াও ওই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, মুখ্য বিদেশ সচিব বিজয় গোখলে৷ সূত্রের খবর, বৈঠকে সীমান্তে লাগাতার পাক উসকানি ও জঙ্গিদমন অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ চাপে পড়ে অভিনন্দনকে মুক্তি দিলেও ‘ছায়াযুদ্ধে’ মদত দেওয়া থামাবে না পাকিস্তান বলেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন দোভাল৷ ফলে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমনে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা হয় বৈঠকে৷ এছাড়া পাঞ্জাব, রাজস্থান ও কাশ্মীর সীমান্তে সেনার যুদ্ধ প্রস্তুতিও খতিয়ে দেখা হয়৷ বিশ্বমঞ্চে পাকিস্তানকে একঘরে করার জন্য একাধিক পদক্ষেপ করার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন সুষমা৷ যদিও বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউই, জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে এফ-১৬ ব্যবহার করা নিয়ে আমেরিকার কাছে নালিশ জানাতে পারে ভারত৷
এদিকে, সোমবার ভোরেও যথারীতি আখনুর সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ ভারতীয় সেনার একাধিক ঘাঁটি লক্ষ্য করে মর্টার শেল ছোঁড়ে পাক সেনা৷ পালটা জবাব দেয় ভারতীয় বাহিনী৷ সব মিলিয়ে অপাতত যুদ্ধের মেঘ কাটলেও মুহূর্তে পরিস্তিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷
#Correction: Pakistan violated ceasefire in Akhnoor sector at 3 am today. Indian Army retaliated effectively. Firing* stopped at 6:30 am. #JammuAndKashmir https://t.co/c3PnTVbBes
— ANI (@ANI) March 4, 2019
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের