সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন পরে রামমন্দিরের উদ্বোধন করবেন। তাই কঠোর সংযম অভ্যাস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার মধ্যেই নিজের বাসভবনে মকর সংক্রান্তি পালন করলেন তিনি। প্রচুর গোরুকে নিজের হাতে ভোজন করালেন। সেই ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


[আরও পড়ুন: পাকিস্তান থেকে আসা পরিবারের তিন প্রজন্মই জড়িয়ে রামমন্দির আন্দোলনে! অবাক করে ইতিহাস]
হিন্দু শাস্ত্র অনুযায়ী, মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্য তিথিতে গরুকে ভোজন করালে প্রচুর আশীর্বাদ মেলে। সেই রীতি মেনেই রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনেই গরুকে ভোজন করান মোদি। ৭ লোক কল্যাণ মার্গের বাগানে নিজের হাতে গরুদের মুখে ঘাস তুলে দেন। তাদের মাথায় হাত বুলিয়ে আদরও করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। গরুদের জড়িয়ে ধরে রয়েছেন মোদি, সেই ছবিও ভাইরাল হয়ে যায়।

গরুদের ভোজন করানোর আগে প্রধানমন্ত্রী যোগ দিলেন পোঙ্গলের অনুষ্ঠানেও। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের বাসভবনে আয়োজিত পোঙ্গলের অনুষ্ঠানে নানা মেজাজে দেখা যায় তাঁকে। পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। এক মেয়ের গানে মুগ্ধ হয়ে নিজের শালও উপহার দেন তাঁকে। দেশবাসীকে পোঙ্গলের শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।
Attended very special Pongal programme in Delhi. I convey my best wishes for this festival, which is marked globally with great enthusiasm. pic.twitter.com/ASxpykGGlL
— Narendra Modi (@narendramodi) January 14, 2024
[আরও পড়ুন: ঢেলে সাজছে রামধাম, বিশ্বের প্রথম সাততারা নিরামিষ হোটেল পাবে অযোধ্যা]
সর্বশেষ খবর
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ কাপ্তানের
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর