স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: বিরোধী বিক্ষোভ ঠেকাতে এবার নিজের অ্যাপকেই হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াই নিয়ে মতামত জানাতে মাত্র ২৪ ঘণ্টায় সাড়া দিয়েছেন ৫ লক্ষ মানুষ৷ নোট বাতিল নিয়ে সরাসরি মতামত জানাতে নরেন্দ্র মোদি অ্যাপে একগুচ্ছ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী৷
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তথ্যপ্রযুক্তি এবং টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, ৯০ শতাংশ মানুষ মনে করেন দুর্নীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ অনবদ্য৷ ৭৩ শতাংশ মানুষ এই পদক্ষেপকে পাঁচ তারা রেটিং দিয়েছে৷ এই পদক্ষেপকে এক তারা রেটিং দিয়েছে মাত্র ২ শতাংশ মানুষ৷ ৮৬ শতাংশ মানুষ মনে করেন, যাঁরা এই দুর্নীতিবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে লড়ছেন তাঁরা আদতে কালো টাকাকে সমর্থন করছেন৷
বিশেষত, এই শেষ ফলাফলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ এই তথ্য প্রকাশের পরই প্রধানমন্ত্রী মন্তব্য করেন, এই পরিসংখ্যানই মানুষের ভাবনাচিন্তা স্পষ্ট করে দিচ্ছে৷ অ্যাপের মাধ্যমে এই জনমত সমীক্ষায় অংশগ্রহণের জন্য মানুষকে টুইট করে ধন্যবাদও জানান তিনি৷ বলেন, সাধারণ মানুষের এই বার্তা অত্যন্ত সন্তোষজনক৷
এই ফলকে সামনে রেখেই বিরোধীদের উদ্দেশে পাল্টা আক্রমণ করেছে বিজেপি৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু সংসদের অচলাবস্থার ছবি তুলে ধরে বুধবার দাবি করেন, “বিরোধীরা বার বার দাবি করেছিলেন প্রধানমন্ত্রীকে সংসদে আসতে হবে৷ তিনি এসেছেন৷ তা-ও কেন হট্টগোল করা হচ্ছে? এটা বিরোধীদের স্বভাব হয়ে গিয়েছে৷ এদিকে আজ নোট বাতিল ইস্যুতে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে প্রধানমন্ত্রী স্বয়ং রাজ্যসভায় থাকতে পারেন বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
সংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা-সহ সব বিষয়ে আলোচনায় রাজি শাহ, জানালেন কিরেন রিজিজু
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া
-
‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’, ভারতীয় বক্সারকে বলেন পাক প্রতিদ্বন্দ্বী, শুনে কী করলেন মোদি?
-
সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ! তল্লাশিতে আটক তিন, হুলস্থূল শান্তিনিকেতনে