সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্ন জমেছে অনেক৷ উত্তর দিতে তৈরি প্রধানমন্ত্রী৷ নোট বাতিলের মেয়াদ পূর্তিতে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ টেলিভিশনের ওপার থেকেই জনসাধারণকে তাঁর বার্তা শোনাবেন প্রধানমন্ত্রী৷
গত ৮ নভেম্বর আচমকাই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি৷ সেখানেই ঘোষণা করেন নোট বাতিলের সিদ্ধান্ত৷ তা নিয়ে সারা দেশে তোলপাড়৷ অর্থনীতিবিদদের অনেকেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে সহমত হননি৷ নোট বাতিলের ফলে দেশের অর্থনীতি জোর ধাক্কা খাবে, এমনটাই অভিমত ছিল তাঁদের৷ এদিকে এই মতকে হাতিয়ার করে বিরোধিতায় নেমেছে প্রায় সব বিরোধী দলই৷ মোদিকে তুঘলক বলা থেকে শুরু করে তাঁর সরকারকে স্বৈরাচারী আখ্যা দেওয়া, কিছুই বাকি থাকেনি৷ এই পরিস্থিতিতেও আশ্চর্য সহিষ্ণুতার পরিচয় দিয়েছে সাধারণ মানুষ৷ বারবার সমীক্ষা করে দেখা গিয়েছে, কালো টাকা রোখার এই অভিযানেই সায় দিয়েছে আম জনতা৷ কিন্তু তারপরও কিছু প্রশ্ন থেকে গিয়েছে৷ বিরোধীদের দাবি, কত কালো টাকা উদ্ধার হল, অর্থনীতি কোন জায়গায় পৌঁছল তা জানাতে হবে প্রধানমন্ত্রীকে৷ এবার সে সবের উত্তর দিতে তৈরি নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, শনিবার সন্ধেই জাতির উদ্দেশে ভাষণে তাঁর সিদ্ধান্তের যৌক্তিকতা থেকে বিরোধীদের প্রশ্নের উত্তর-সবই দেবেন প্রধানমন্ত্রী৷ সেই সঙ্গে মানুষকে ধন্যবাদও জানাতে চলেছেন প্রধানমন্ত্রী৷ তবে অসমর্থিত সূত্রের খবর, আরও বড় কোনও নীতির কথাও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী৷ এতদিন অনুমান করা হচ্ছিল, লখনউয়ের জনসভা থেকে সে ঘোষণা করতে পারেন তিনি৷ তবে জাতির উদ্দেশ্যে ভাষণেও সে কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের
-
তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও! ইস্তফা দিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী