সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রোগভোগের পর শনিবার চিরবিদায় নিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মনোহর পারিক্কর, সুষমা স্বরাজের পর আর এবার অরুণ জেটলি। চলতি বছর গেরুয়া শিবিরের তিন নক্ষত্রের পতন ঘটল। অরুণ জেটলির প্রয়াণে আরও একবার শোকস্তব্ধ গোটা দেশ। দল-রং নির্বিশেষে সকলেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।
এদিন হায়দরাবাদ সফর কাটছাঁট করে দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “অরুণ জেটলির প্রয়াণে গভীরভাবে শোকাহত। এটা যেন ব্যক্তিগত ক্ষতি হয়ে গেল। দলের একজন সিনিয়র নেতাই শুধু নয়, পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারালাম। যিনি সবসময় আমাকে আগলে রাখতেন।”
[আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, রাজনৈতিক মহলে শোকের ছায়া]
अरुण जेटली जी के निधन से अत्यंत दुःखी हूँ, जेटली जी का जाना मेरे लिये एक व्यक्तिगत क्षति है।
— Amit Shah (@AmitShah) August 24, 2019
उनके रूप में मैंने न सिर्फ संगठन का एक वरिष्ठ नेता खोया है बल्कि परिवार का एक ऐसा अभिन्न सदस्य भी खोया है जिनका साथ और मार्गदर्शन मुझे वर्षो तक प्राप्त होता रहा।
আরব আমিরশাহীতে বসেই দুঃসংবাদ পেয়ে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করেন, “দারুণ হাস্যরস বোধ ছিল তাঁর। সমাজের প্রত্যেক স্তরের মানুষের থেকে সম্মান পেয়েছেন তিনি। ভারতের ইতিহাস, ভারতীয় সংবিধান, সরকার, প্রশাসন নিয়ে গভীর জ্ঞান ছিল। বড় মাপের রাজনীতিবিদ ছিলেন তিনি। নেতা হিসেবে দেশের প্রতি তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁর স্ত্রী সঙ্গীতাজি এবং ছেলে রোহনের সঙ্গে কথা বলেছি। সহানুভূতি জানিয়েছি। ওম শান্তি।”
%%SP_PROTECT_1%%Extremely saddened at the passing away of Arun Jaitley Ji, after a battle bravely borne. An outstanding Parliamentarian & a brilliant lawyer, appreciated across parties. His contribution to Indian polity will be remembered. My condolences to his wife, children, friends & admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2019
টুইটারে শোকবার্তা পাঠিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লেখেন, “অরুণ জেটলিজির প্রয়াণে শোকস্তব্ধ। দীর্ঘ লড়াই চালিয়েছেন তিনি। দুর্দান্ত একজন সাংসদ এবং অসাধারণ আইনজীবী ছিলেন। ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্ত্রী, সন্তান, বন্ধুবান্ধব এবং পরিজনদের আমার সহানুভূতি।”
Deeply anguished by the demise of my friend and an extremely valued colleague Shri Arun Jaitley ji. He was a proficient lawyer by profession and an efficient politician by passion.
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2019
[আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করেই কাশ্মীর যাচ্ছেন রাহুল, সঙ্গে তৃণমূল-সহ ৯ বিরোধী দলের প্রতিনিধি]
Deeply saddened to hear the passing of Shri Arun Jaitley ji, @BJP4India‘s trouble-shooter-in-chief. May his soul rest in peace at the Heavenly abode and I share the grief of the bereaved family. pic.twitter.com/3DHUEtCC7z
— N.Biren Singh (@NBirenSingh) August 24, 2019
টুইট করে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কংগ্রেস নেতা শশী থারুর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ রাজনৈতিক জগতের নেতা-নেত্রীরা।
Deeply saddened to hear about passing away of former Union Minister Arun Jaitley ji. He was a distinguished lawyer, parliamentarian and an erudite person. His contribution to governance has been profound. Heartfelt condolences to the bereaved family, friends and followers.
— Naveen Patnaik (@Naveen_Odisha) August 24, 2019
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়