সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটিজমে আক্রান্ত তেলেঙ্গানার (Telangana) এক গায়ক মন জিতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। ‘নাটু নাটু’ গানটি গেয়ে ও নেচে তিনি কার্যতই মুগ্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। টুইটারে একটি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন মোদি।
কামিসেট্টি ভেঙ্কট নামের ওই গায়কের প্রশংসা করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অসাধারণ কামিসেট্টি ভেঙ্কট তারুণ্যের দীপ্তি ও প্রতিভার পাওয়ারহাউস। উনি ওঁর অটিজমের কাছে পরাস্ত হননি, গান চালিয়ে গিয়েছেন। তিনি ‘নাটু নাটু’ গানটি গাইলেন ও নাচলেন। আমি ওঁর মনোবলকে কুর্নিশ করি।’ পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে মোদিকে দেখা গেল ওই গায়ককে জড়িয়ে ধরতে।
The phenomenal Kamisetty Venkat is a powerhouse of talent and youthful energy. He did not let his autism deter him and went on to pursue singing. He sung and also danced to Naatu Naatu. I salute his fortitude. pic.twitter.com/QaRuFIvIyQ
— Narendra Modi (@narendramodi) July 8, 2023
[আরও পড়ুন: পঞ্চায়েত ক্ষোভকে লোকসভায় কাজে লাগান! বঙ্গ বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বর]
শনিবার তেলেঙ্গানায় এক জনসভায় বক্তব্য রাখেন মোদি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। এদিন ওয়ারাঙ্গালের ৬ হাজার ১০০ কোটি টাকার নানা প্রকল্পের শিলান্যাসও করেন প্রধানমন্ত্রী। ওই অঞ্চলের নকশাল হামলায় নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি।
[আরও পড়ুন: ‘এমনটা ভাবাও ভুল’, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপত্তি মোদির ‘বন্ধু’ আজাদের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে