সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যমের পোস্টে সমাজে শান্তি ও সুখের প্রার্থনা করছেন তিনি। সর্বস্তরের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
Prime Minister Narendra Modi extends New Year greetings pic.twitter.com/35miFA0mpe
Advertisement— ANI (@ANI) January 1, 2026
এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি লিখেছেন, “সকলকে ২০২৬ সালের শুভেচ্ছা! আগামী বছরটা সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক, আপনার প্রচেষ্টায় সাফল্য এবং আপনার সমস্ত কাজে পরিপূর্ণতা আসুক।” পাশাপাশি “সমাজে শান্তি ও সুখের প্রার্থনা” করছেন তিনি। তরুণ নারীশক্তির সঙ্গে নিজের ছবি দিয়ে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হিন্দি ও ইংরাজি ক্যাপশানে লিখেছেন, “আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছর আপনাদের জীবনে অনেক খুশি, সুস্বাস্থ্য এবং সাফল্য আনুক।
“Happy New Year
Happy New Year
To all of you.
Always smile,
It’s a joyful day….”HAPPY NEW YEAR-2026
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/JOw9f4i6ea
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2025
সামাজিকমাধ্যমে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “শুভ নববর্ষ সকলকে। সর্বদা হাসিখুশি থাকুন, এটা একটা আনন্দের দিন…।” এই উপলক্ষে নিজের লেখা ও সুর করা এবং ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গান শেয়ার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। একই দিনে পবিত্র কল্পতরু উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসও। জননেত্রী লিখেছেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
आप सभी को नववर्ष की हार्दिक शुभकामनाएं। नया साल आपके जीवन में ढेर सारी खुशियां, अच्छा स्वास्थ्य और सफलताएं लेकर आए।
Wishing everyone a very Happy New Year 2026! pic.twitter.com/DqJYctGyM6
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2025
সর্বশেষ খবর
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন
-
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, অভিষেক তরুণ স্পিনারের, কেমন হল প্রথম একাদশ?