Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
PM Modi

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মোদি!

সূত্রের খবর, ইরান-ইজরায়েল-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো, যুদ্ধ ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি একধিক বিষয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ২০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ২০:১৮

options
link
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মোদি! zoom
নরেন্দ্র মোদি। ফাইল ছবি
Advertisement

ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। পালটা হামলা চালাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি) জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে সভাপতিত্ব করবেন তিনিই। সূত্রের খবর, ইরান-ইজরায়েল-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো, যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি একাধিক বিষয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে।

মোদির ইজরায়েল সফরের পরেই ইরানে হামলা চালান বেঞ্জামিন নেতানিয়াহু। পরে তেহরানকে নিশানা করে আমেরিকাও। কাকতালীয় এই ঘটনার জন্য কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের কটাক্ষ শুনতে হচ্ছে মোদিকে। এই অবস্থায় ইরানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান বৈশ্বিক কূটনীতির জন্য তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষত যখন ইরান, ইজরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলিতে বহু ভারতীয় আটকে পড়েছেন। এদিকে নিরাপত্তার কারণ মধ্যপ্রাচ্যের বহু দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। যেহেতু বিমান নয়, থেকে থেকে আকাশ ভেদ করে ছুটে যাচ্ছে মিসাইল। এই অবস্থায় প্রবাসী ভারতীয়দের ফেরানো রীতিমতো চ্যালেঞ্জের। রবিবার রাতের বৈঠকে মূলত এই বিষয়ে আলোচনা হবে বলেই জানা গিয়েছে।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য়, ইজরায়েল সফর শেষে দেশে ফিরেই গুজরাট, রাজস্থান, পুদুচেরি, তামিলনাড়ু সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফর শেষে রাত সাড়ে ৯টায় দিল্লিতে তার বিমান অবতরণ করার কথা রয়েছে। সূত্রের খবর, দিল্লিতে ফিরেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেবেন মোদি। যেখানে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.