Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
PM Modi

সমুদ্র শাসনের প্রস্তুতি চূড়ান্ত, রবিতে মোদির হাত ধরে বঙ্গোপসাগরে নামছে ৩ যুদ্ধজাহাজ

তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৯:০৫

options
link
সমুদ্র শাসনের প্রস্তুতি চূড়ান্ত, রবিতে মোদির হাত ধরে বঙ্গোপসাগরে নামছে ৩ যুদ্ধজাহাজ zoom
বঙ্গোপসাগরে নামছে ৩ যুদ্ধজাহাজ।

বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরেই অভিনব উপহার পেতে চলেছে দেশের নৌসেনা। আগামী রবিবার ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজ। যেগুলি হল আধুনিক স্টিলথ ফ্রিগেট ডুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়। এই তিন যুদ্ধজাহাজকে কেন্দ্র করে সাজো সাজো রব নৌসেনায়।

গত শুক্রবার নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই তিন জাহাজ সমুদ্র যুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতাসম্পন্ন। তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর সমুদ্রে একযোগে কাজ চালাবে জাহাজগুলি। দেশের জলসীমা রক্ষায় এই তিন জাহাজ নৌসেনার ভরসার হয়ে উঠতে চলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজ। যেগুলি হল আধুনিক স্টিলথ ফ্রিগেট ডুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়।

সেনা সূত্রে জানা যাচ্ছে, তিন জাহাজের মধ্যে ডুনাগিরি প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস বহনে সক্ষম। যা ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। আইএনএস সংশোধক হল দেশের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ, উপকূলীয় ও গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি। এবং অগ্রয় হল আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই। সমুদ্রের নিচ থেকে আসা যে কোনও হুমকি মোকাবিলার জন্য টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং অগভীর জলের সোনার সিস্টেমে সজ্জিত।

দাবি করা হয়েছে, এই ৩ জাহাজ নির্মাণে আত্মনির্ভর ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাহাজগুলি নির্মাণে ব্যবহৃত সামগ্রীর ৭৫ শতাংশের বেশিই স্বদেশী। জাহাজ নির্মাণকাজে ২০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সহ ভারতীয় শিল্পের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.