সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগোচ্ছে ভারত। কিন্তু দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বাদল অধিবেশনে যোগ দিয়ে সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছর উপলক্ষে লোকসভায় ভাষণ দিতে উঠে মোদি এই প্রসঙ্গে বক্তব্য রাখেন। অপরদিকে, ফের একবার কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। এমনকী বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ সুগত বসু।
[পৃথিবীর শেষ দিন আসন্ন? আছড়ে পড়তে পারে বিশালাকায় গ্রহ!]
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দারিদ্র্য-অশিক্ষা-দুর্নীতি-জাতিভেদপ্রথা-ধর্মীয় হিংসার দূরীকরণকে প্রাধান্য দিয়ে ২০২২ সালের মধ্যে নতুন স্বপ্নের ভারত গড়তে হবে।” এর সঙ্গেই তিনি যোগ করেন, “করেঙ্গে ইয়া মরেঙ্গে। করেঙ্গে অউর করকে রহেঙ্গে।” একইসঙ্গে ভারত ছাড়ো’র তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে গান্ধীজি ও কংগ্রেসের বিশেষ ভূমিকার কথাও উল্লেখ করেছেন। অন্যদিকে এদিন লোকসভায় বক্তৃতা দিতে উঠে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ফের একবার কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “দেশে বিভাজনের রাজনীতি চলছে। বর্তমানে গণতন্ত্র ও স্বাধীন মতামত প্রকাশ করা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি স্বাধীনতার কথা মনে রাখতে চাই তাহলে এইসবের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।”
[সংবাদ প্রতিদিন ২৫: ‘বড়’ কাগজে সাড়া খবরের দুনিয়ায়]
এরপরই ভাষণ দিতে ওঠেন তৃণমূল সাংসদ সুগত বসু। রবীন্দ্রনাথ, বিবেকানন্দের বাণী উদ্ধৃতি করে স্বাধীনতা প্রাপ্তিতে ভারত ছাড়ো আন্দোলনের ভূমিকা মনে করিয়ে দেন নেতাজির পরিবারের এই সদস্য। রাজ্যসভাতেও কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর দাবি, ব্রিটিশদের মতো ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এদিন মেদিনীপুরে কেন্দ্রের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছেন তা উল্লেখ করেন তিনি।
[চুঁচুড়া আইটিআই কলেজের ‘সেক্স টেপ’ কাণ্ড, গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক]
সর্বশেষ খবর
-
‘বাঘ নয়, অভিষেক বাঘরোল’, মমতার মন্তব্যের বিরোধিতায় সরব ঋতব্রত
-
দপ্তর-তহবিল নিয়ে ‘কালীঘাট তৃণমূলে’র উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, বিচারককে ‘কুকথা’ মমতার আইনজীবীদের
-
ত্রিকোণ প্রেমের জেরে খুন হাওড়ার নাবালিকা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের
-
রথযাত্রায় কলকাতায় কাজল, বৃষ্টিস্নাত শহরে কেন বঙ্গতনয়ার ‘ঝলমলে’ আবির্ভাব?
-
১৫০ কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, গাজিয়াবাদে বাবাকে গুলিতে ঝাঁজরা করল মদ্যপ ছেলে!