সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, শনিবারই তিন দেশের সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবার প্রথমে তিনি পর্তুগাল পৌঁছবেন। সেখান থেকে মার্কিন মুলুকে। ইতিমধ্যে তাঁর অভ্যর্থনার সবরকম বন্দোবস্ত সেরে ফেলেছে ট্রাম্প প্রশাসন। মোদির সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজনও করেছেন। এতেই এক অনন্য কীর্তির অধিকারী হতে চলেছেন মোদি। তিনিই হবেন বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রপ্রধান যিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ করবেন। হোয়াইট হাউস সূত্রে খবর, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে পরমাণু চুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিপাক্ষিক হওয়ার কথা রয়েছে।
[চিনে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ শতাধিক]
মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর, মোদির সফরের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে ওয়াশিংটনে। হোয়াইট হাউসকে বিশেষভাবে সাজানো হচ্ছে। মোদির অভ্যর্থনায় লাল কার্পেট পাতা হয়েছে সাদা বাড়িতে। ট্রাম্প প্রশাসনের আমলে হোয়াইট হাউসে নৈশভোজ করা বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হবেন মোদি। শনিবার রাতেই ওয়াশংটনে পৌঁছবেন মোদি। তাই তার আগে জোরকদমে চলছে স্বাগতমের প্রস্তুতি। জানা গিয়েছে, সোমবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই রাষ্ট্রনেতা। এক ঘন্টার এই বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এরপরেই নৈশভোজ। দুই রাষ্ট্রনেতার এই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইকি পেন্স। ওই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট এইচ আর ম্যাকমাস্টার, বিদেশ সচিব, প্রতিরক্ষা সচিব-সহ পেন্টাগনের বহু আধিকারিকদেরও থাকার কথা বৈঠকে।
যে যে বিষয়গুলির উপর বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে সেগুলি হল:
১- এশিয়া-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা।
২- সন্ত্রাসবাদ
৩- অর্থনৈতিক বৃদ্ধি
৪- ভারতীয় সেনার দ্রুত আধুনিকিকরণ
৫- অসামরিক পরমাণু চুক্তি
৬- H1-B ভিসা
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!