Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

এবার আঞ্চলিক ভাষাতেও শোনা যাবে ‘মন কি বাত’

প্রধানমন্ত্রীর বার্তা আরও অনেক বেশি সংখ্যাক মানুষের কাছে পৌঁছে যাবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৭, ০৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৭, ০৬:৫৭

options
link
এবার আঞ্চলিক ভাষাতেও শোনা যাবে ‘মন কি বাত’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে ক্ষমতায় আসার পরই দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য রেডিওকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেডিওতে মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান ব্যাপক জনপ্রিয়ও হয়েছে। এবার এই ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদির বার্তা দেশের কোনা কোনায় পৌঁছে দিতে উদ্যোগ নিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। খুব শীঘ্রই এই অনুষ্ঠানটি বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় ভাষাতেও অনুবাদ করা হবে বলে সূত্রের খবর।

[‘আপনি টুইটারে আছেন?’, মোদিকে প্রশ্ন করে নেটদুনিয়ায় খোরাক মহিলা সাংবাদিক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বস্তুত, গত বছরের ডিসেম্বরে বিভিন্ন রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রীদের বৈঠকে দুরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বার্তা এবং এনডিএ সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার বিষয়টি উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

[প্যারিস জলবায়ু চুক্তি ছেড়ে বেরিয়ে গেল ট্রাম্পের আমেরিকা]

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছে্ন। ‘মন কি বাত’ অনুষ্ঠানে হিন্দিতে নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইংরেজিতেও মন কী বাত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। কিন্তু দেশের এমন অনেক জায়গা আছে, যেখানকার বাসিন্দারা হিন্দি বা ইংরেজি কোনও ভাষাতেই’ মন কি বাত’ অনুষ্ঠানটি শুনতে পান না। অনেক সময় আবার ভাষাগত সমস্যার জন্য প্রধানমন্ত্রী ঠিক কী বলছেন, তা বুঝতে সমস্যাও হয়। তাই বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় ভাষায় যদি ‘মন কি বাত’ অনুষ্ঠান অনুবাদ করে দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রীর বার্তা আরও অনেক বেশি সংখ্যাক মানুষের কাছে পৌঁছে যাবে।

[দিল্লিতে তীব্র ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা]

জানা যাচ্ছে, ‘মন কি বাত’ অনুষ্ঠানে হিন্দিতে প্রধানমন্ত্রী বক্তব্য পেশ করার পরেই যাতে তা স্থানীয় ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা যায়, তার জন্য বিভিন্ন রাজ্যের তথ্য ও সম্প্রচার দপ্তরকে ব্যবস্থাও নিতে বলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রথম পর্যায়ে ঝাড়খণ্ড, হরিয়ানা ও ছত্তিশগড়েই স্থানীয় ভাষা ‘মন কি বাত’ অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। পরে ধাপে ধাপে সব রাজ্যেই তা চালু হবে। শুধু আঞ্চলিক ভাষাতে প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করাই নয়, রাজ্যগুলিতে ‘মন কি বাত’ অনুষ্ঠানের ধাঁচে ‘সিএম কি বাত’ অনুষ্ঠান চালু করার জন্য মুখ্যমন্ত্রীদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.