সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।
দীপাবলি আলোর উৎসব হিসেবে পরিচিত, যা অধর্মের উপর ধর্মের, অন্ধকারের উপর আলোর, মন্দের উপর ভালোর এবং অজ্ঞতার উপর জ্ঞানের আধ্যাত্মিক বিজয়ের প্রতীক। এই উৎসব দেশজুড়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। মানুষ প্রদীপ এবং মোমবাতি জ্বালায় এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে।
On the auspicious occasion of Diwali, I extend my heartfelt greetings and best wishes to all Indians, both in India and across the world. pic.twitter.com/SbcMcNjx8R
— President of India (@rashtrapatibhvn) October 20, 2025
এক্স হ্যান্ডেলে নিজের বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু বলেন, “শুভ দীপাবলি উপলক্ষে, আমি ভারত এবং বিশ্বজুড়ে সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।”
তিনি আরও বলেন, ‘দেশজুড়ে প্রচুর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত দীপাবলি পারস্পরিক স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই দিনে ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পূজা করেন।’
নিজের পোস্টে সতর্কতার বার্তা দিয়ে রাষ্ট্রপতি লিখেছেন, ‘আমি সকলকে নিরাপদে, দায়িত্বশীলভাবে এবং পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার আহ্বান জানাচ্ছি। এই দীপাবলি সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।’
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি, সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক। আমাদের চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক।’
Greetings on the occasion of Diwali. May this festival of lights illuminate our lives with harmony, happiness and prosperity. May the spirit of positivity prevail all around us.
— Narendra Modi (@narendramodi) October 20, 2025
নিজের বার্তায় দেশবাসীকে স্বদেশী জিনিস কেনার আহ্বান জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, ‘আসুন, উৎসবের মরশুমে ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতাকে উদযাপন করি। ভারতীয় পণ্য কিনি।’
Let’s mark this festive season by celebrating the hardwork, creativity and innovation of 140 crore Indians.
Let’s buy Indian products and say- Garv Se Kaho Yeh Swadeshi Hai!
Do also share what you bought on social media. This way you will inspire others to also do the same. https://t.co/OyzVwFF8j6
— Narendra Modi (@narendramodi) October 19, 2025
তিনি আরও লিখেছেন, ‘আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন।’
সর্বশেষ খবর
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?