সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ইউরোপ যাত্রা তো কখনও বেঙ্গালুরু৷ দেশের কাজে সদা ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মায়ের সঙ্গে সময় কাটানোর ফুরসত প্রায় মেলেই না৷ তাই গুজরাটে পৌঁছে অন্যান্য কাজ ছেড়ে আগে মায়ের সঙ্গে দেখা করাকেই বেছে নিলেন মোদি৷
(সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের)
মঙ্গলবার থেকেই সেখানে শুরু ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট৷ তবে তার আগে খানিকটা সময় জন্মদাত্রীর জন্য বের করে নিলেন মোদি৷ টুইটারে নিজেই জানালেন, গান্ধীনগরে মা হীরাবেনের সঙ্গে প্রাতঃরাস সারলেন তিনি৷ তাই এদিন যোগ ব্যায়ামে বিরতি নিয়েছিলেন৷ তিনি লিখেছেন, “যোগ না করে সকাল সকাল মায়ের সঙ্গে জলখাবার খেলাম৷ খুব ভাল সময় কাটল৷” ৯৫ বছর বয়সি হীরাবেনের সঙ্গে গত ডিসেম্বরে শেষবার মাত্র ২০মিনিটে জন্য দেখা করেছিলেন ছেলে৷ সেবারও বিজেপি কর্মীসভায় যোগ দেওয়ার জন্য নিজের রাজ্যে গিয়েছিলেন তিনি৷ তার আগে ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনে বাকি সব সেলিব্রেশন ছেড়ে মাকেই বেছে নিয়েছিলেন মোদি৷ ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হীরাবেন৷ ‘প্রধানমন্ত্রী’ ছেলের সঙ্গে যেটুকু সময় থাকতে পারেন, তাতেই মন ভাল হয়ে যায় মায়ের৷ এদিনও তেমনটাই হল৷
Skipped Yoga & went to meet mother. Before dawn had breakfast with her. Was great spending time together.
— Narendra Modi (@narendramodi) January 10, 2017
চার দিন ধরে গুটরাটে চলবে গ্লোবালের সামিট৷ এবারের বিষয়বস্তু দীর্ঘ মেয়াদি আর্থিক ও সামাজিক উন্নয়ন৷ সামিটে গ্লোবাল ও ভারতীয় সিইও’র পাশাপাশি বিদেশি নেতাদেরও উপস্থিত থাকার কথা৷
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের